অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

জনপ্রিয় হচ্ছে স্বর্জন পদ্ধতিতে আগাম জাতের শিম চাষ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৯ই ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৪

remove_red_eye

২৩১

এআর সোহেব চৌধুরী, চরফ্যাশন থেকে : চরফ্যাশন উপজেলায় ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে স্বর্জন পদ্ধতিতে আগাম জাতের শিম চাষ। চারদিকে নদীবেষ্টিত এ অঞ্চলে বর্ষা ও জলোচ্ছ্বাসের কারণে অনেক সময় জমি দীর্ঘদিন পানি আটকিয়ে রাখে। ফলে মৌসুমি চাষ বাধাগ্রস্ত হয়। কিন্তু গত কয়েক বছর ধরে স্বর্জন অর্থাৎ উঁচু বেড বা উঁচু কুপ তৈরি করে সবজি উৎপাদন পদ্ধতিটি কৃষকদের কাছে যেন নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। বিশেষ করে আগাম জাতের শিম চাষে এ পদ্ধতি এখন লাভজনক এক চাষাবাদ হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে।
জানা যায়, এবার কৃষকরা প্রচলিত চাষ পদ্ধতির তুলনায় স্বর্জন পদ্ধতিকে বেশি গুরুত্ব দিচ্ছেন। কারণ এই পদ্ধতিতে পানি নিষ্কাশন সহজ, মাটির উর্বরতা ধরে রাখা সম্ভব, পাশাপাশি গাছের শিকড়ও ভালোভাবে বেড়ে ওঠে। ফলে গাছ দ্রুত বড় হয় এবং আগাম সময়ে ফলন পাওয়া যায়। বাজারে আগাম শিমের চাহিদা ও দাম দুটোই বেশি হওয়ায় কৃষকরা বলছেন, এ পদ্ধতিতে বিনিয়োগের বিপরীতে লাভও তুলনামূলক বেশি।
উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, চলতি মৌসুমে উপজেলার আসলামপুর, ওমরপুর, চর মাদ্রাজ, আমিনাবাদ, এওয়াজপুর, জিন্নাগড়, হাজারীঞ্জ ইউনিয়নে কৃষকরা রুপবান জাতের আগাম শিম চাষাবাদ করছেন। এই বছরে শিম চাষের লক্ষ্যমাত্রা ছিল ৪০৫ হেক্টর জমি। কৃষকরা লক্ষমাত্রা ছাড়িয়ে ৪২৫ হেক্টর জমিতে শিম চাষাবাদ করেছেন। এবং ৮০০ কৃষক এই শিম চাষাবাদের যুক্ত রয়েছেন।
কৃষকরা বলছেন, এই বছরে আবহাওয়া ও ফলন ভালো হলে লাভবান হবেন তারা। শীতের শুরুতে কৃষকরা প্রতি কেজি শিম ১৫০ টাকা করে বিক্রি করেছেন। বর্তমানে ৭০/৮০ টাকা দরে শিম বিক্রি করছেন।
কৃষক আবু তাহের বলেন, 'এক সময়ে স্বর্জন পদ্ধতি ছাড়া সবজি চাষাবাদ করেছিলাম, কখনো লোকসান, কখনো লাভবান হয়েছি। তবে এখন পুরো বছরেই স্বর্জন পদ্ধতিতে বিভিন্ন প্রকার সবজি চাষাবাদ করছি। এ বছরেই আমি ২৪০ শতাংশ জমিতে রুপবান জাতের আগাম শিম চাষ করছি। এতে প্রায় ৩ লাখ টাকার মতো খরছ হয়েছে। ফলন ভালো হলে প্রায় ১০ লাখ টাকার সবজি বিক্রি করতে পারবো৷
কৃষক ইউছুফ বলেন, 'দুই মাস আগে স্বর্জন পদ্ধতিতে শিম চাষ শুরু করেছি। আগাম তোলায় ৬০ হাজার টাকার শিম বিক্রি করেছি। আমি চলতি মৌসুমে ২ একর ৫০ শতাংশ জমিতে শিমের আবাদ করছি। আবহাওয়া ও ফলন ভালো হলে শেষ পর্যন্ত ১০ থেকে ১২ লাখ টাকা শিম বিক্রি করতে পারবো। তবে স্বর্জন পদ্ধতিতে বিভিন্ন ধরনের সবজি উৎপাদনের কারনে তেমন ঝুঁকি থাকে না।'
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমুল হুদা বলেন, ' চরফ্যাশন উপজেলাটি সবজি চাষের জন্য বিখ্যাত। স্বর্জন পদ্ধতিতে বছর ব্যাপি প্রায় ৭ হাজার হেক্টর জমিতে সবজি চাষ করছে কৃষকরা। তবে শীতকালীন সবজির মধ্যে কৃষকরা রুপবান জাতের আগাম শিম চাষাবাদ করে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন। এই পদ্ধতিতে সবজি চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে কৃষকদের কাছে। আমরা সার্বক্ষণিক কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে।

মোঃ ইয়ামিন ভোলা জেলা চরফ্যাশন ভোলা সদর

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...