দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ২২শে আগস্ট ২০২০ রাত ১০:১৬
৭১২
দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে শনিবার মেঘনায় মাছ ধরে ঘাটে ফেরার পথে নৌকার ভেতর বজ্রপাতে আল আমিন (২৫) নামে এক জেলে নিহত হয়েছে। এ সময় নুরনবী ও শাহজাহান নামে তার অপর দুই জেলে সঙ্গী আহত হয়। আহতরা দৌলতখান উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। নিহত আল আমিন উপজেলার চরখলিফা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাবুল মেস্তরী বাড়ির বাহার মাঝির ছেলে। আহত জেলেদের সূত্রে জানা যায়, আল আমিনসহ তারা শনিবার সকালে মধ্য মেঘনায় ইলিশ মাছ ধরতে যায়। মাছ ধরা শেষে বিকেলের দিকে দৌলতখান মাছঘাটে ফিরছিলো। পথিমধ্যে তাদের নৌকাটি আকস্মিক বজ্রপাতের শিকার হলে ঘটনাস্থলেই জেলে আল আমিন নিহত হয়।
দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. বজলার রহমান জানান, মেঘনায় ইলিশ মাছ ধরে ঘাটে ফেরার পথিমধ্যে বজ্রাঘাতে এক জেলে নিহত হন। এঘটনায় নৌকায় থাকা আরও দুই জেলে আহত হন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। নিহত জেলের মরদেহ পরিবার লোকজন নিয়ে গেছেন। সেখানে পুলিশ গেছেন।
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী
প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী
পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী
তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব
সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক