অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতালের জেনারেল কার্যক্রম শুরু

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৯ই ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৮

remove_red_eye

৩৪৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা শহরের উকিল পাড়ায় অবস্থিত নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতালের জেনারেল কার্যক্রম শুরু করা হয়েছে। 
আজ মঙ্গলবার সকালে ভোলার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় নিজাম- হাসিনা ফাউন্ডেশনের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ অনানুষ্ঠানিক ভাবে হাসপাতাল চালুর ঘোষণা দেন। এসময় উপস্থিত ছিলেন,হাসপাতালের পরিচালক  ডা. ফয়সাল আবেদীন রাকিব।  
ইতো পূর্বে শুধু চক্ষু চিকিৎসা দেয়া হলেও এখন মেডিসিন, শিশু ও গাইনী  বিভাগে স্বল্প খরচে চিকিৎসা সেবা দেয়া হবে। গরিব, অসহায় ও দুস্থ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা এবং সামর্থ্যবানদের জন্য ন্যায্যমূল্যে পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। আধুনিক যন্ত্রপাতি ও দক্ষ মেডিকেল টেকনোলজিস্টদের মাধ্যমে প্রতিদিনই এখানে সর্বনিম্ন খরচে সব ধরনের ল্যাবরেটরি পরীক্ষা করানো হবে।
হাসপাতালের কতৃপক্ষ জানান, প্রতিদিন সকাল-বিকাল বিশেষজ্ঞ চিকিৎসকদের চেম্বারে মেডিসিন, ডায়াবেটিস, গাইনি, শিশু, চর্ম ও যৌনরোগ, কার্ডিওলজি, নেফ্রোলজি, গ্যাস্ট্রোলজি ও অন্যান্য বিভাগের সেবা মিলবে। গরিব রোগীদের জন্য প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর বিশেষ সুযোগ রয়েছে। পাশাপাশি প্রতিদিন সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত সবার জন্য বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, ব্লাড প্রেশার মাপা ও প্রাইমারি হেলথ চেকআপ করা হয়।
 
নিজাম হাসিনা ফাউন্ডেশনের চেয়ারম্যান বলেন,মানবসেবার এই লক্ষ্যকে সামনে রেখে হাসপাতালটি জেনারেল বিভাগ চালুর মাধ্যমে চিকিৎসা সেবার পরিধি আরও বাড়িয়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন দ্বীপ জেলার মানুষের দোরগোড়ায় আধুনিক চিকিৎসা পৌঁছে দেওয়াই তাদের মূল উদ্দেশ্য বলে জানান সংশ্লিষ্টরা। সিরিয়ালের জন্য: ০১৯৭৬-৮৩৬৭৭৭, ০১৭৬১-৮৩৬৭৭৭, ০১৮৮৬-৮৩৬৭৭৭।
পরে মুক্তালোচনায় অংশ নেন প্রবীণ সাংবাদিক আবু তাহের , আজকের ভোলার সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন,ভোলা প্রেসক্লাবের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক এম এ বারী প্রমুখ।
উল্লেখ্য,, ২০১০ সালের ১ এপ্রিল চার একর জমিতে প্রতিষ্ঠিত নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতাল গত ১৫ বছরে লক্ষাধিক চক্ষু অপারেশন এবং পাঁচ লাখের বেশি রোগীকে চিকিৎসা সেবা দিয়েছে। ভোলার চরফ্যাশনেও হাসপাতালের একটি শাখা চালু রয়েছে। দুঃস্থ মানুষের চোখের চিকিৎসা ও দৃষ্টি ফিরিয়ে দিয়ে প্রতিষ্ঠানটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...