বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৯ই ডিসেম্বর ২০২৫ রাত ১০:৪৭
২০১
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার ঐতিহ্যবাহী নাজিউর রহমান কলেজের আয়োজনে শিক্ষক - কর্মচারীদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কলেজ মাঠে তেঁতুলিয়া একাদশ ও মেঘনা একাদশ দুই দলে বিভক্ত হয়ে শিক্ষক কর্মচারীরা খেলায় অংশ গ্রহণ করেন।
খেলার শুরুতে কলেজ অধ্যক্ষ মো: মহিউদ্দিন খেলোয়াড়দের উদ্দেশ্যে উদ্বোধনী বক্তব্য রাখেন। এসময় তার সাথে ছিলেন উপাধ্যক্ষ পীযুষ কান্তি হালদার, সহকারী অধ্যাপক কামাল হোসেন শাহীনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
খেলায় তেঁতুলিয়া একাদশ ২ - ০ গোলে মেঘনা একাদশকে হারিয়ে চ্যাম্পিওন হয়।
তেঁতুলিয়া একাদশের অধিনায়ক ছিলেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জুন্নু রায়হান এবং মেঘনা একাদশের অধিনায়ক ছিলেন ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জিয়াউর রহমান।
খেলার প্রথমার্ধে ইব্রাহীমে করা কর্নার কিকে পা লাগিয়ে অফিস সহায়ক রাকিবের দেওয়া গোলে এগিয়ে থাকে তেঁতুলিয়া একাদশ এবং দ্বিতীয়ার্ধে জুন্নু রায়হানের দেওয়া বলে আক্তার হোসেন হেড দিয়ে দ্বিতীয় গোলটি করে তেঁতুলিয়া একাদশের বিজয় নিশ্চিত করেন।
খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন তেঁতুলিয়া একাদশের রাকিব এবং ম্যান অব দ্যা টুর্নামেন্ট হন কৃষি বিভাগের প্রভাষক রাকিবুল ইসলাম। পরে কলেজ অধ্যক্ষ মোঃ মহিউদ্দিন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
উৎসব মুখর পরিবেশে শিক্ষক কর্মচারীদের প্রীতি ফুটবল ম্যাচ দারুন উপভোগ করেছে কলেজের শিক্ষার্থীরা।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক