অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে পিপির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১০ই ডিসেম্বর ২০২৫ রাত ১০:২১

remove_red_eye

২৯৯

চরফ্যাশন প্রতিনিধি : আদালত প্রাঙ্গণে এডিশনাল পিপি ও আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট হযরত আলী হিরনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে চরফ্যাশন আইনজীবী সমিতি । বুধবার  (১০ নভেম্বর) বেলা ১১টায় চরফ্যাশন আদালত প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনের বক্তব্য রাখেন আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ সালাউদ্দিন, চরফ্যাশন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট  রমিজ উদ্দিন এর সঞ্চালনায়  আরো বক্তব্য রাখেন চরফ্যাশন আইনজীবী সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট তরিকুল ইসলাম প্রমুখ।  
মানববন্ধনে এডিশনাল জিপি ছিদ্দিক মাতাব্বরসহ চরফ্যাশন (চৌকি) আদালতের আইনজীবী ও আইনজীবী সহকারীগণ উপস্থিত ছিলেন। 
মানববন্ধনে বক্তারা বলেন, গত সোমবার নজরুল নগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.সজিবকে একটি মামলায় পুলিশ গ্রেফতার করে। গ্রেফতার হওয়া সজীবকে ছাড়াতে না পেরে কতিপয় সন্ত্রাসী এডভোকেট হিরণের উপর  আদালত প্রাঙ্গনে বর্বরোচিত হামলা করে, এর আগে একই কারণে তারা এডভোকেট হিরণের বাসায় গিয়ে তার স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং হুমকি প্রদান করে। আমরা এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই। এডিশনাল পিপি এডভোকেট হযরত আলী হিরণ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি সুস্থ হলে  আইনি পদক্ষেপ নিবেন। আমরা সরকারকে আহবান করি, একজন বিজ্ঞ আইনজীবীর উপর হামলাকারীদের অতি দ্রুত গ্রেফতার করুন।  মুজিব নগর ইউনিয়নের একটি জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষকে মারধর এবং চাঁদা দাবীর অভিযোগে দায়েরকৃত মামলার ২নম্বর আসামী সজিব। বিগত ২৩ নভেম্বর উপজেলার  শশীভূষন থানার চরকলমী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল হাকিমের ছেলে নাছির উদ্দিন বাদী হয়ে সজিবসহ ৯জনকে আসামী করে দুলারহাট থানায় মামলাটি দায়ের করেন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...