বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০ই ডিসেম্বর ২০২৫ রাত ১০:৩৪
২৬০
বাংলার কণ্ঠ প্রতিবেদক : উপকূলীয় জনসচেতনতা বৃদ্ধি ও তরুণ প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ কোস্ট গার্ড “তারুণ্যের উৎসব-২০২৫” শীর্ষক একটি জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে। বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টায় কোস্ট গার্ড বেইস ভোলায় এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিকালে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় জনগণের সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি বিভিন্ন জনসচেতনতামূলক উদ্যোগের মাধ্যমে সামাজিক উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রেখে আসছে বাহিনীটি।
কর্মশালায় দুর্যোগ মোকাবেলা, মৎস্য সম্পদ রক্ষা, এবং আসন্ন জাতীয় নির্বাচনে নাগরিকের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে মৎস্য বিভাগের প্রতিনিধি, স্থানীয় স্কুল ও কলেজের শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক তরুণ-তরুণী অংশগ্রহণ করেন।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, “তরুণ প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাদের সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাবে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত