অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

লালমোহনে প্রধান শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১০ই ডিসেম্বর ২০২৫ রাত ১০:৩৯

remove_red_eye

২২২

আকবর জুয়েল, লালমোহন : ভোলার লালমোহন উপজেলার দক্ষিণ মেহেরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজ পাটোয়ারীকে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার সকালে উপজেলার লালমোহন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে অবস্থিত ওই বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়। এদিন শিক্ষক মো. সিরাজ পাটোয়ারীর ৩৫ বছরের চাকরি জীবনের শেষ কর্মদিবস ছিল।
দক্ষিণ মেহেরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকদের আয়োজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শাখাওয়াত হোসেন শাহিন।
বিদায়ী প্রধান শিক্ষক মো. সিরাজ পাটোয়ারী বলেন, এই বিদ্যালয়ে শিক্ষকতার শুরু থেকে নিজের সর্বোচ্চটুকু দিয়ে সব সময় সততার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করেছি। বিনয়ের সঙ্গে চলাফেরা করেছি। শিশু শিক্ষার্থীদের সব সময় স্নেহ করেছি। এলাকার সকল শ্রেণিপেশার মানুষজনকে শ্রদ্ধা করেছি, ভালোবেসেছি। তবুও নিজের অনিচ্ছায় ভুল হতে পারে। তাই সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। সবাই দোয়া করবেন অবসরের দিনগুলো যেন সুন্দরভাবে কাটাতে পারি। একইসঙ্গে এই বিদ্যালয় যেন সুনামের সঙ্গে ভবিষ্যতে আরো এগিয়ে যায় এ জন্য কর্মরত শিক্ষক-কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের অনুরোধও করেন তিনি।
লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে এ সময় বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবুল বশার, দক্ষিণ লালমোহন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো. হাসান সুমন, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল-নয়নসহ লালমোহন ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাকরা উপস্থিত ছিলেন।

লালমোহন মোঃ ইয়ামিন

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

আরও...