অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলায় নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতালের জেনারেল বিভাগে বিনামূল্যে চিকিৎসা সেবা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই ডিসেম্বর ২০২৫ রাত ১০:৪০

remove_red_eye

২১৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় নিজাম-হাসিনা ফাউন্ডেশন এবার শুরু করেছে জেনারেল হাসপাতালের কার্যক্রম। নিজাম-হাসিনা ফাউন্ডেশনের দাতব্য চক্ষু হাসপাতালের পর এবার চালু হয়েছে নিজাম-হাসিনা ফাউন্ডেশন জেনারেল হাসপাতাল। বিশিষ্ট সমাজসেবক নিজাম উদ্দিন আহমদ অসহায় দরিদ্র মানুষের জন্য এই হাসপাতাল স্থাপন করেছেন। 
বুধবার আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে শুভ উদ্বোধনের মাধ্যমে নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতালের  উদ্বোধন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ, ভাইস চেয়ারম্যান হাসিনা নিজাম, নাসির উদ্দিন আহমেদ (পাভেল), রিয়াজ উদ্দিন আহমেদ, রাইয়ান উদ্দিন আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ডাঃ ফয়সাল আবেদীন রাকিব সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
উদ্বোধনের প্রথম দিন থেকেই হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। প্রচুর সংখ্যক বিভিন্ন রোগী চিকিৎসা সেবা নিতে এসেছেন। যারা এর আগে কখনও ডাক্তারের চিকিৎসা সেবা পুরোপুরি নিতে পারেনি নিজের অসহায়ত্বের জন্য, তারাই আসছেন নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসা নিতে। বাংলাদেশের স্বাধীনতার বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে এই হাসপাতালে পুরো মাস জুড়ে সকল রোগীদের ফ্রি চিকিৎসা সেবা দেয়া হবে।
এই হাসপাতালে এর আগে হতদরিদ্র মানুষকে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা দেওয়া হতো। এখন থেকে কার্ডিওলজি, মেডিসিন, শিশু ও গাইনি বিভাগে স্বল্প খরচে চিকিৎসা সেবা দেওয়া হবে।
গরিব, অসহায় ও দুস্থদের জন্য বিনামূল্যে চিকিৎসা এবং সামর্থ্যবানদের জন্য ন্যায্যমূল্যে পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। আধুনিক যন্ত্রপাতি ও দক্ষ মেডিকেল টেকনোলজিস্টদের মাধ্যমে প্রতিদিনই এখানে সর্বনিম্ন খরচে সব ধরনের ল্যাবরেটরি পরীক্ষা করানো হবে। 
প্রতিদিন সকাল-বিকাল বিশেষজ্ঞ চিকিৎসকদের চেম্বারে মেডিসিন, ডায়াবেটিস, গাইনি, শিশু, চর্ম ও যৌনরোগ, কার্ডিওলজি, নেফ্রোলজি, গ্যাস্ট্রোলজি ও অন্যান্য বিভাগের চিকিৎসা সেবা পাওয়া যাবে। গরিব রোগীদের জন্য প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর বিশেষ সুযোগ রয়েছে। পাশাপাশি প্রতিদিন সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত সবার জন্য বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, ব্লাড প্রেশার মাপা ও প্রাইমারি হেলথ চেকআপ করা হবে।
উদ্বোধন শেষে নিজাম হাসিনা ফাউন্ডেশনের চেয়ারম্যান নিজাম উদ্দিন জানান, মানবসেবার এই লক্ষ্যকে সামনে রেখে হাসপাতালটি জেনারেল বিভাগ চালুর মাধ্যমে চিকিৎসাসেবার পরিধি আরও বাড়িয়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন দ্বীপ জেলার মানুষের কাছে আধুনিক চিকিৎসা পৌঁছে দেওয়াই তাদের মূল উদ্দেশ্য।


মোঃ ইয়ামিন



আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...