অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় পুষ্টি বিষয়ে সচেতনতা বাড়াতে ব্যতিক্রমী পুষ্টি মেলা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৩ই ডিসেম্বর ২০২৫ রাত ১০:২৯

remove_red_eye

২৯৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় পুষ্টি বিষয়ে জনসচেতনতা বাড়াতে সদর উপজেলার ইলিশা জংশন বাজারে শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) দিনব্যাপী পুষ্টি মেলার আয়োজন করা হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর পিপিইপিপি-ইইউ প্রকল্পের সহযোগিতায় মেলার আয়োজন করে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)।
মেলার মূল উদ্দেশ্য ছিল প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সঠিক পুষ্টি জ্ঞান ছড়িয়ে দেওয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিজেইউএস-এর এরিয়া ইনচার্জ নুর মোহাম্মদ। স্বাগত বক্তব্য রাখেন শাখা ইনচার্জ নুরে আলম। পুষ্টি বিষয় বক্তব্য দেন টেকনিক্যাল অফিসার পুষ্টিবিদ মো. মিঠুন মণ্ডল। আলোচনা সভা সঞ্চালনা করেন কমিউনিটি মোবিলাইজা মোঃ মাসুম বিল্লাহ। এ সময় সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মেলায় বিভিন্ন পুষ্টিবিষয়ক স্টল স্থাপন করা হয়, যেখানে পুষ্টিকর খাদ্য উপকরণ প্রদর্শন করা হয়। সহকারী কারিগরি কর্মকর্তা (পুষ্টি) উপস্থিত থেকে সাধারণ মানুষের পুষ্টি সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
দিনব্যাপী মেলায় সচেতনতামূলক মঞ্চনাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসব কার্যক্রমের মাধ্যমে পুষ্টি বিষয়ক বার্তা সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...