অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে নবান্ন উৎসব উদযাপন

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৩ই ডিসেম্বর ২০২৫ রাত ১০:৩১

remove_red_eye

৩৬৬

চরফ্যাশন প্রতিনিধি : ‎"দ্বীপের দেশে কৃষক হাসে, আমনের ফসল বেশ, নতুন ধানের পিঠা-পুলি খুশির নেইকো শেষ" - এই স্লোগানকে সামনে রেখে ভোলার চরফ্যাশনে ধান কর্তন ও নবান্ন উৎসব-১৪৩২ উদযাপন করা হয়েছে।
‎‎শনিবার (১৩ ডিসেম্বর) বিকালে উপজেলার মাদ্রাজ ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড চরনাজিমউদ্দিন এলাকায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে এই উৎসব উদযাপন হয়। 
‎‎উৎসবে চরফ্যাশন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নাজমুল হুদার সভাপতিত্বে এবং উপজেলা কৃষি উপ-সহকারী সানাউল্লাহ আজমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লোকমান হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল গোলদার।
‎‎এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মামুন হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নুরনবী, চরফ্যাশন প্রেসক্লাবের সহ-সভাপতি কামাল মিয়াজীসহ বিভিন্ন অতিথি এবং চরনাজিমুদ্দিন গ্রামের কৃষক-কৃষাণী, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
‎‎উৎসবে অংশগ্রহণকারীরা ধান কর্তন ও নবান্ন পিঠা উৎসব উদযাপনে অংশগ্রহণ করে উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলেন।
‎‎বক্তারা বলেন, নতুন ধান কেটে নবান্ন পিঠা উৎসব উদযাপন আমাদের কৃষিজীবীর আনন্দ এবং দেশের কৃষি ঐতিহ্যকে ধরে রাখার গুরুত্বপূর্ণ অংশ। পুরনো ঐতিহ্যকে সংরক্ষণ ও কৃষকের পরিশ্রমের স্বীকৃতি দিতে এই উৎসব আয়োজন করা হয়েছে।

মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...