অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাশন হাসপাতালে শিশুকে ধর্ষনের চেষ্টা, আটক-২

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৩শে আগস্ট ২০২০ রাত ১১:৩৮

remove_red_eye

৮১৫

চরফ্যাশন  প্রতিনিধি : ভোলার চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়। ওই শিশু তার চিকিৎসাধী খালাতো বোনকে খাবার নিয়ে দেখতে গেলে  হাসপাতালের এক দালাল ও ফার্মিসীর কর্মচারী এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায়  চরফ্যাশন  থানা পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছেন। রবিবার (২৩ আগস্ট) দুপুরে নারী ও শিশু নির্যাতন আইনে শিশুটির পরিবার মামলা হলে আসামিদের আদালতে প্রেরণ করা হয়।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত শনিবার সন্ধ্যায় হাসপাতাল সংলগ্ন মেডিনোভা ফার্মিসীর কর্মচারী ও রোগী ধরার দালাল আসলামপুর ইউনিয়ন ১নং ওয়ার্ডের জামালের ছেলে রিপন (২৮) ও আল-মদিনা ফার্মেসীর কর্মচারী ও রোগী ধরার দালাল চর-আফজাল ১নং ওয়ার্ডের আব্দুল করিমের ছেলে তামিম মিলে হাসপাতালের ৪র্থ তলা থেকে ৫ম তলার নির্জন স্থানের ফ্লোরে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় ওই শিশুটির ডাক চিৎকারে স্থানীয়রা এসে শিশুটিকে উদ্ধার করে লম্পট দুইজনকে আটক করে। পরে স্থানীয় দুই ফার্মেসীর মালিক মঞ্জু ও আব্দর রবের নেতৃত্বে ৪০ হাজার টাকায় রফাদফা করে ২০হাজার টাকায় তামিমকে ছেড়ে দিয়ে রিপনকে আটক করে রাখে। বিষয়টি স্থানীয় সংবাদকর্মীরা সংবাদ পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও টিএসও ডাক্তার শোভন কুমার বোসাককে অবগত করেন। এসময় তিনি থানা পুলিশকে বিষয়টি জানালে পুলিশ লম্পট রিপনকে রাত সাড়ে ৮টায় আটক করে থানায় নিয়ে আসে। এবং ২০ হাজার টাকায় রফাদফায় ছেড়ে দেয়া তামিম (২১) কে ধরার জন্য অভিযান চালিয়ে রাত ১১টায় গ্রেপ্তার করে। এছাড়াও অর্থ লেনদেনের সঙ্গে সম্পৃক্ত থাকায় রাব্বী (২২) ও তামিমের ভাই নেওয়াজ শরীফ (২৫) কে জিজ্ঞাসাবাদেও জন্য থানায় আনা হয়েছে। এঘটনায় ওই শিশুটির খালু ফজলুর রহমান বলেন, ওই শিশুটি বাসা থেকে খাবার নিয়ে চিকিৎসাধীন খালাতো বোনকে দেখতে আসলে শনিবার সন্ধ্যায় এঘটনা ঘটে। আমরা বিষটির সঠিক বিচার দাবি করছি।
 চরফ্যাশন  থানার অফিসার ইনচার্জ মনির হোসেন মিয়া জানান, হাসপাতালের টিএসও এর অভিযোগের ভিত্তিতে রিপনকে রাত সাড়ে ৮টায় ও তামিমকে ১১টায় গ্রেপ্তার করে রবিবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...