বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ই ডিসেম্বর ২০২৫ বিকাল ০৪:৫৭
৪৯১
বাংলার কণ্ঠ প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলা-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলামের গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। 'দাঁড়িপাল্লা' প্রতীক নিয়ে তিনি রবিবার ( ১৪ ডিসেম্বর ) মাগরিবের পর সদর উপজেলার পরান গঞ্জ বাজারে ব্যাপক গণসংযোগ করেন।
গণসংযোগকালে জামায়াত মনোনীত এই প্রার্থী বাজারের দোকানদার, ব্যবসায়ী এবং পথচারী সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং এলাকার বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন।
ভোটারদের সাথে মতবিনিময়কালে অধ্যক্ষ নজরুল ইসলাম বলেন, "ভোলা-১ আসনের জনগণ এবার একটি ঐতিহাসিক পরিবর্তন চাইছে। এই অঞ্চলের মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণে এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।আপনারা যদি ঐক্যবদ্ধভাবে আমাকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দেন, তবে আমরা ভোলাকে একটি আধুনিক ও জনবান্ধব জনপদ হিসেবে গড়ে তুলব। জনগণের অধিকার প্রতিষ্ঠা করাই আমাদের প্রধান লক্ষ্য।
গণসংযোগ শেষে অধ্যক্ষ নজরুল ইসলাম তার কর্মী-সমর্থকদের নির্বাচন বিধি মেনে প্রচারণা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন এবং ভোটারদের কাছে নিরবচ্ছিন্নভাবে পৌঁছানোর আহ্বান জানান।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত