অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


চরফ্যাসনের জেলেরা আবার মাছ ধরতে ফিরছে সমুদ্রে


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৪শে আগস্ট ২০২০ রাত ১০:৪৭

remove_red_eye

৮৫৯



এ আর সোহেব চৌধুরী , চরফ্যাশন থেকে : দক্ষিনাঞ্চলের দ্বীপ জেলা ভোলার চরফ্যাশন উপজেলায় টানা প্রায় ১০ দিন  ধরে অঝোর বৃষ্টিপাতের জন্য ঘরবন্দী জেলেরা যেতে পাড়েনি নদী ও সাগরে। ফলে কর্মহীন হয়ে পড়ে জেলেরা। ধারাবাহিক বর্ষন শেষে জেলেরা ইলিশের সন্ধ্যানে নদী ও সাগরে যাওয়া শুরু করেছে।  সোমবার থেকে প্রস্তুতি নিয়ে আজ ঘাট ছাড়ছে শতশত জেলে ও ট্রলার। কর্মহীন এসব জেলেরা জানান, টানা ১০/১২ দিন কর্মহীন হয়ে ঘরবন্দী থাকলেও কোনো সহায়তা পাননি উপজেলা  প্রশাসন থেকে।
উপজেলার মাদ্রাজ বেতুয়া নতুন স্লুইসঘাট, পাঁচ কপাট, হাজারীগঞ্জ মাইনুদ্দিন ঘাট, সামরাজ মৎস ঘাট ঘুরে দেখা যায়, ভারী বর্ষনের ফলে ঘরবন্দী থাকা জেলেরা ট্রলারে বরফ,ডিজেল ও চাল,ডাল ভর্তী করে নদী ও সাগরে ফিরে যাচ্ছে ইলিশ শিকারে। তবে একাধিক জেলে ও মৎস ব্যবসায়ীরা জানান, জলবায়ু পরিবর্তনের ফলে ইলিশ মৌসুম হওয়া সত্বেও নদীতে আগের মতো ইলিশ পাওয়া যাচ্ছেনা। একাধিক জেলেরা বলেন, প্রচুর বৃষ্টিপাতের জন্য নদীতে যেতে পাড়িনি, তবে সোমবার থেকে যাওয়ার জন্য  প্রস্তুতি নিয়েছি। সামরাজ মৎস ঘাটের ব্যবসায়ী বলেন, টানা বৃষ্টিপাতের জন্য ঘরবন্দী জেলেরা নদী-সাগরে যেতে না পাড়ায় এবং নৌ- ট্রলার ও ফেরী যোগাযোগ বন্ধ থাকায় ঢাকা,চট্টগ্রামে ইলিশের চালান পাঠাতে না পাড়ায় এবং পরবর্তিতে ওই ইলিশ মাছ স্থানীয় বাজারে সঠিক দাম না পাওয়ায় খুব লোকসানে পড়তে হয়েছে। এছাড়াও বর্তমানে নদী ও সাগরের স্থানীয় এলাকায় খুব বেশি ইলিশ পাওয়া যাচ্ছে না। স্থানীয় মাদ্রাজ ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা জেলে মোঃ ইব্রাহিম জানান, স্থানিয় ইউপি সদস্য জেলে কার্ড করার জন্য তথ্য নিলেও জেলে কার্ড ও কোনো সহায়তা পাননি।
এবিষয়ে উপজেলা মৎস কর্মকর্তা মারুফ হোসেন মিনার বলেন, দক্ষিণাঞ্চলে র্দীঘ ১০/১২ বছরের ভিতর এমন ধারাবাহিক বৃষ্টি আর কখোনোও হয়নি।  বৃষ্টি শেষে নদীতে জোয়ার বেশি এবং স্রোত কম থাকায় জেলেরা নদী ও সাগরে যাওয়া শুরু করেছে তবে ইলিশ মৌসুম হলেও বর্তমানে ইলিশ একটু কম পাওয়া যাচ্ছে তবে খুব শিগ্রই চরফ্যাশন উপজেলা থেকে প্রচুর ইলিশ মাছ আমরা রপ্তানি করবো বলে আশা করছি। এদিকে উপজেলা জলবায়ু ফোরামের সভাপতি এম আবু সিদ্দিক বলেন, বৈশ্বিক উষ্ণতা বেড়ে যাওয়ার ফলে জলবায়ুগত কারণে নদীতে ইলিশের অভয় আশ্রম বলতে এখন আর কিছুই নেই। ফলে শুধু ইলিশ মাছই নয় পরিবেশগত ভাবে জীব বৈচিত্রই আজ হুমকির মুখে। 





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...