অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

চরফ্যাশনে জামায়াতের নির্বাচনী গণসংযোগে বর্বর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৬ই ডিসেম্বর ২০২৫ সকাল ০৯:২০

remove_red_eye

২০১

বাংলার কণ্ঠ প্রতিবেদক : চরফ্যাসনের জিন্নাগর ৯নং ওয়ার্ডের চকবাজার এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চরফ্যাশন শাখার নির্বাচনী গণসংযোগ কর্মসূচি চলাকালে পূর্বপরিকল্পিতভাবে ওত পেতে থাকা বিএনপি’র কর্মীদের দ্বারা জামায়াতের নেতাকর্মীদের ওপর নৃশংস ও বর্বর হামলার ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গণসংযোগ চলাকালে আকস্মিক এই হামলায় একাধিক জামায়াতকর্মী গুরুতরভাবে আহত হন। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়ার সময় হামলাকারীরা এম্বুলেন্সের পথ রোধ করে পুনরায় হামলা চালায়, ফলে আহতরা আরও মারাত্মকভাবে জখম হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বাধা দিতে গেলে হামলাকারীরা পুলিশের ওপরও চড়াও হয়, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটায় এবং রাষ্ট্রের আইন ও শৃঙ্খলার প্রতি সরাসরি চ্যালেঞ্জ সৃষ্টি করে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা এই সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছে। একই সঙ্গে আহত নেতাকর্মীদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং ভবিষ্যতে সকল শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ও নিরপেক্ষ ভূমিকা কামনা করা হচ্ছে।
জামায়াতে ইসলামী দৃঢ়ভাবে বিশ্বাস করে—গণতান্ত্রিক সমাজে সহিংসতা, সন্ত্রাস ও রাজনৈতিক প্রতিহিংসার কোনো স্থান নেই। শান্তিপূর্ণ রাজনৈতিক কার্যক্রমে হামলা গণতন্ত্র ও মানবাধিকারের পরিপন্থী। এ ধরনের অপচেষ্টা অবিলম্বে বন্ধ করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা মিডিয়া সম্পাদক অধ্যাপক মোঃ আমির হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চরফ্যাশন

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...