বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৬ই ডিসেম্বর ২০২৫ বিকাল ০৪:৪৬
২২৮
১৯৭১ সালে যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই আজ আবার মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে। তবে বাংলাদেশের মুক্তিকামী ও গণতান্ত্রিক মানুষ তাদের সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বলে আমরা বিশ্বাস করি।
মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির মহাসচিব বলেন, আজকের এই দিনে আমরা আমাদের চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মুক্তিযুদ্ধে শহীদ সব বীরের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। একই সঙ্গে আমরা বিএনপির প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ। দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা এবং গণতন্ত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় যিনি আজীবন সংগ্রাম করেছেন, সেই নেত্রীর রোগমুক্তির জন্য আজ আমরা দোয়া করেছি।
তিনি আরও বলেন, যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই আজ আবার মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে। তবে বাংলাদেশের মুক্তিকামী ও গণতান্ত্রিক মানুষ তাদের সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বলে আমরা বিশ্বাস করি।
ফখরুল বলেন, আমরা আশা করছি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন। তার আগমনের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই আরও বেগবান হবে।
কর্মসূচিতে জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদসহ দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এছাড়া উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান ও আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিনসহ অন্য নেতারা।
বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি
৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ
উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে
মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার
২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক