বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ১৬ই ডিসেম্বর ২০২৫ বিকাল ০৪:৫৭
৩১৪
বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। সকালে শহিদ বেদিতে পুষ্পার্ঘ্য ও শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা প্রশাসন, পৌরসভা প্রশাসক, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরেরর কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোক।
এরপর শহিদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা বিএনপি’র জেষ্ঠ যুগ্ম আহবায়ক সরোয়ার আলম খানের নেতৃত্বে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সকাল ৯টায় বোরহানউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। উপজেলা ইউএনও মনোরঞ্জন বর্মন ও ওসি মনিরুজ্জামান কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন।
একই স্থানে এরপর শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মনোরঞ্জন বর্মনের সভাপতিত্বে ওই সময় বক্তৃতা করেন,উপজেলা সহকারি কমিশনার(ভূমি)রনজিৎ চন্দ্র দাস,উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলাম খান,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ননী গোপাল,উপজেলা মুক্তিযোদ্ধা আহবায়ক নুরুল আমিন মিয়া,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আছমত আলী,মুক্তিযোদ্ধা রিয়াজউদ্দিন প্রমুখ।
এছাড়া উপজেলা বিএনপি,জামায়াতে ইসলামী, বোরহানউদ্দিন কামিল মাদ্রাসা, ভোলা পলিটেকনিক ইন্সটিটিউটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মহান বিজয় দিবসে নানা কর্মসূচি পালন করে।
বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি
৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ
উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে
মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার
২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক