অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

দৌলতখানে মহান বিজয় দিবস উদযাপন

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১৬ই ডিসেম্বর ২০২৫ বিকাল ০৫:০৩

remove_red_eye

২৮৩

দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে মহান বিজয় দিবস বিভিন্ন কর্মসূচি ও বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। অনুষ্ঠান মালার মধ্যে ছিল ভোর ৬:৩১ মিনিটে সরকারি বেসরকারি ও বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয়  পতাকা উত্তোলন, মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুস্পস্তবক  অর্পণ।
সকাল ৯ টা ৩০ মিনিটে উপজেলা আমিরজাং গজনবী  স্টেডিয়ামে জাতীয় সংগীত পরিবেশন শেষে জাতীয় পতাকা উত্তোলন করেন ও সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী। মঞ্চে থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সিকদার সাথে ছিলেন। পতাকা  উত্তোলন শেষে পায়রা ও বেলুন উরিয়ে বর্ণাঢ্য অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। পুলিশ, আনসার ও বিভিন্ন  শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও ডিসপ্লে  প্রদর্শন করে। বেলা ১১ টায়  উপজেলা পরিষদ কমপ্লেক্সে তিন দিনব্যাপী আরম্ভপূর্ণ বিজয় মেলার উদ্বোধন করা হয়। পরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা,  পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেল তিনটায়  স্টেডিয়ামে উপজেলা প্রশাসন একাদশ বনাম দৌলতখান পৌরসভা একাদশ প্রীতি ফুটবল ম্যাচ প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।  
অপরদিকে উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে সকাল ৯ টায় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করেন ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন তালুকদার ও সাধারণ সম্পাদক শাহজাহ সাজু।
বিকেলে অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দলীয় অফিসে কোরআন পাঠ, দুরুদ ও দোয়া মোনাজাতের আয়োজন  করা হয়েছে বলে জানা গেছে।

মোঃ ইয়ামিন

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...