অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় অস্বাভাবিক জোয়ারে গ্রামীণ সড়কের ব্যাপক ক্ষতি

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৪শে আগস্ট ২০২০ রাত ১০:৫৫

remove_red_eye

৭০৬

আকতারুল ইসলাম আকাশ : টানা ৪ দিনের বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারের পানিতে ভোলার বিভিন্ন উপজেলার বিস্তীর্ন এলাকার কাঁচা-পাকা সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। জোয়ারের পানি নেমে যাওয়ার পর বিভিন্ন এলাকার ক্ষতবিক্ষত চিহ্ন গুলো দেখা যাচ্ছে। অতিরিক্ত পানির চাপে ব্রিজ কালভার্ট ভেঙে যাওয়ায় বন্ধ রয়েছে বন্যা কবলিত এলাকার বিভিন্ন আঞ্চলিক ও স্থানীয় সড়ক যোগাযোগ ব্যবস্থা। এতে যাতায়াত ও মালামাল পরিবহনে চরম ভোগান্তির শিকার হচ্ছেন গ্রামীণ জনপদের হাজারো মানুষ।
ভোলা এলজিইডি  সূত্র মতে, টানা  ৪ দিনের বর্ষন ও অতি জোয়ারের পানিতে ভোলা জেলার ৭ উপজেলার প্রায় ২০০ কিলোমিটার কাঁচা সড়ক ৭০ লোমিটার পাকা সড়ক, ৫টি ব্রিজ ও ৯টি কালভার্ট এবং ১৯টি ব্রিজ কালভার্টের এপ্রোচ সড়কের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
সদর উপজেলার পশ্চিম ইলিশা-রাজাপুর গ্রামীণ সড়কের দক্ষিণ চরপাতা এলাকায় জয়নাল মেম্বার বাড়ি থেকে আব্দুল খালেক মেম্বারের বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। অতি জোয়ারের পানিতে ওই সড়কের কার্পেটিং উঠে গিয়ে সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। একই অবস্থা পশ্চিম ইলিশা ইউনিয়নের মালের হাট-হাওলাদার বাজার সড়কটি। এই সড়কটির প্রায় এক কিলোমিটার ভেঙে স্থানীয় দাঁড়োগা খালি বিলীন হয়ে গেছে।বন্যার পানি নেমে গেলে অতি দ্রুত ক্ষতিগ্রস্ত গ্রামীণ সড়কগুলো সংস্কারের দাবি জানান স্থানীয়রা।
এ ব্যাপাওে ভোলা সদর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সুব্রত রায় জানান, জলোচ্ছ¡াসে ক্ষতিগ্রস্ত গ্রামীণ সড়কগুলোর তালিকা তৈরি করা হচ্ছে। শিগগিরই তা পুনঃসংস্কার করা হবে। তবে তা একটু সময়সাপেক্ষ বলেও জানান তিনি।                    

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...