অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় যথাযোগ্য মর্যাদায় উৎসব মুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ই ডিসেম্বর ২০২৫ বিকাল ০৫:৪২

remove_red_eye

২৬৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। মঙ্গলবার ভোরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয়।

এরপর  মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতি স্তম্ভে ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মোঃ শহীদুল্লাহ কায়সার সহ ভোলা পৌর ও উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এছাড়াও ভোলা শহরের যোগীরঘোল বধ্যভূমিতেও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাত করা হয়। সকালে ভোলার গজনবী স্টেডিয়ামে  আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন সহ জেলা প্রশাসন আয়োজিত কুচকাওয়াজে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং শিক্ষার্থীরা নানান ডিসপ্লে প্রদর্শন করে। এ সময় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে ভোলায় দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...