অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

একটি বিশেষ মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে: দুদু

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৭ই ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩৮

remove_red_eye

২২৭

দেশে আসন্ন জাতীয় নির্বাচন বানচালের উদ্দেশে একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরির চেষ্টা করছে বলে মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, এ অবস্থায় গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে।

বুধবার (১৭ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের উদ্যোগে আয়োজিত ‘মহান বিজয় দিবস ও জিয়াউর রহমান এবং বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, বাংলাদেশ যে কারণে অর্জিত হয়েছে গণতন্ত্র ও স্বাধীনতার জন্য—গত ৫৪ বছরে তা বারবার আমরা পেয়েছি এবং হারিয়েছি। আজও নানাভাবে সেই গণতন্ত্র নিয়ে সন্দেহ সৃষ্টি করা হচ্ছে। একটি বিশেষ মহল এমন পরিস্থিতি তৈরি করতে চাইছে, যেন দেশে নির্বাচন না হয়।

তিনি বলেন, এ অবস্থায় আমাদের দৃঢ়প্রতিজ্ঞ থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থে বিভক্ত হলে দেশের ক্ষতি হবে। যদি কোনো কারণে নির্বাচন বাধাগ্রস্ত হয়, তাহলে লাভবান হবে স্বৈরাচারী শক্তি ও পার্শ্ববর্তী দেশ; বাংলাদেশের জনগণের কোনো লাভ হবে না।

তিনি আরও বলেন, অতীতে যেমন একটি গণহত্যাকারী দল ছিল, ঠিক তেমনই ২৪-এ আরেকটি গণহত্যাকারী শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছিল। এ দুই শক্তির চরিত্র এক, লক্ষ্য এক এবং কর্তৃত্বও এক। বিএনপি হচ্ছে লড়াইয়ের দল, গণতন্ত্রের দল এবং জনগণের সমর্থিত দল। ভালো মানুষের মুখোশ পরে কেউ যদি বিভ্রান্তি ছড়াতে চায়, তবে সবাইকে সতর্ক থাকতে হবে। যে কোনো ভুল সিদ্ধান্ত আমাদের ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি করতে পারে।

ছাত্রদলের সাবেক এ সভাপতি বলেন, দেশনেত্রী খালেদা জিয়া বর্তমানে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করছি, আল্লাহ যেন তাকে সুস্থ-সবল অবস্থায় আমাদের মাঝে ফিরিয়ে আনেন।

তিনি বলেন, আগামী ২৫ ডিসেম্বর আমাদের নেতা (তারেক রহমান) আসছেন। দিনটিকে স্মরণীয় করে রাখতে সব নেতাকর্মী ও জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বিশেষ অতিথি বিএনপির সহ-স্থানীয়বিষয়ক সম্পাদক শামমী আখতার, জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রফিক, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ নুর আফরোজ জ্যোতি, বিএনপির সাবেক সদস্যসচিব আব্দুর রহিম; জাসাসের যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী, বাংলাদেশ গণতন্ত্র পরিষদের সভাপতি মোক্তার আখন্দ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ও জ্যেষ্ঠ সভাপতি কালাম হোসেন জয় প্রমুখ।

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী

আরও...