বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯শে ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫০
২৫১
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে ভোলায় প্রতিবাদ সভা ও শোক র্যালী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টায় ভোলা ছাত্র-জনতার আয়োজনে শহরের হাটখোলা জামে মসজিদ চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
প্রতিবাদ সভায় বক্তারা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডকে নৃশংস ও পরিকল্পিত উল্লেখ করে অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, এই হত্যাকাণ্ড দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। অপরাধীদের বিচার না হলে সমাজে অপরাধ আরও উৎসাহিত হবে বলেও মন্তব্য করেন তারা।সভা শেষে একটি শোক র্যালী বের করা হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ কর্মসূচিতে জুলাই যোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের শোকাহত ছাত্র-জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন ।
এ ছাড়াও বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় বাংলাদেশ খেলাফত যুব মজলিশ ভোলা জেলা উত্তর শাখার উদ্যোগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র গুলিতে নিহত শরীফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে তাঁর হত্যাকারীর ফাঁসির দাবিতে ভোলায় ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি শহরের বাংলা স্কুল মোড় থেকে শুরু হয়ে সদর রোড প্রদক্ষিণ করে কালীনাথ রায়ের বাজারে গিয়ে শেষ হয়।
মিছিলের নেতৃত্ব দেন দলটির ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মুফতি শাখাওয়াত উল্লাহ ও সেক্রেটারি মুফতি তরিকুল ইসলাম।
এ সময় তারা শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান ।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক