অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

মনপুরায় ব্যবসায়ী আলাউদ্দিন হত্যা মামলার আসামীদের ফাঁসির দাবীতে মানববন্ধন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১১ই অক্টোবর ২০১৯ রাত ১২:০৯

remove_red_eye

১০৪৯

মেহেদী হাসান নাহিদ \ মনপুরায় চাঞ্চল্যকর ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট আলাউদ্দিন হত্যাকান্ডে আটককৃত ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সহ আবু কালাম, দিবাকর ও ভাড়াটে সন্ত্রাসী মাকছুদ, শাহীন ও শামীমদের ফাঁসির দাবীতে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে বাজার ব্যবসায়ী ও স্থানীয়রা।
বৃহস্পতিবার দুপুর ১ টায় প্রচন্ড ঝড়-বৃষ্টি উপেক্ষা করে উপজেলার ফকিরহাট বাজার থেকে নিহতের বাড়ি পর্যন্ত রাস্তার দুইপাশে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অংশ নেয় হাজার হাজার মানুষ।
এই সময় ‘স্বেচ্ছাসেবকলীগ নেতা জয়নালের ফাঁসি চাই’ খুনি জয়নালের ফাঁসি চাই, আলাউদ্দিন ভাইয়ের রক্তে বদলা চাই’ ‘স্বেচ্ছাসেবকলীগ নেতা খুনি জয়নাল ও কালামসহ খুনিদের ফাঁসি চাই’ সংবলিত প্লে-কার্ড, ফেস্টুন ও ব্যানার হাতে নিয়ে শিশু থেকে শুরু করে আবাল-বৃদ্ধ, বনিতা, নারী ও নিহতের আতœীয়-স্বজনরা মানববন্ধনে অংশগ্রহন করে।
নিহত আলাউদ্দিনের স্ত্রী শাহনাজ আকতার ঝতু (৩২) আবেগ আপ্লুত কান্না জড়িত কন্ঠে বলেন, আমার মত আর যেন কোন বোনের এই ধরনের ঘটনা না ঘটে। আর যেন কোন বোনের স্বামী হারাতে না হয়। আমার ৪টি সন্তান। আমার ছোট ছেলের বয়স মাত্র ১ মাস। আমি ঘটনার সাথে জড়িত সকলের ফাঁসির দাবী করছি।
নিহতের বড় মেয়ে সুমাইয়া (১০) বলেন, আপনারা আমার বাবাকে ফিরিয়ে দেন। আমি আমার বাবার কাছে যাব। যারা আমার বাবাকে গলাকেটে হত্যা করেছে তাদের ফাঁসির দাবী করছি। আবেগ আপ্লুত হয়ে নিহত পরিবারের স্বজনেরা এসব কথা বলেন।

মানববন্ধনের সাথে একাত্মতা প্রকাশ করে খুনীদের সর্বোচ্ছ শাস্তি ফাঁসীর দাবী করছেন হাজির হাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দ্বিপক, দক্ষিণ সাকুচিয়া ইউপি চেয়ারম্যান অলিউল্যাহ কাজল, ফকিরহাট বাজার ব্যাবসায়ীবৃন্দ সহ আত্মীয়-স্বজন ও স্থানীয় হাজারো মানুষ।
নিহতের বাবা মজিবুল হক মোল্লা কান্না জড়িত কন্ঠে বলেন, যারা আমার ছেলেকে গলা কেটে হত্যা করেছে তাদের ফাঁসীর দাবী করছি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের দাবী আমরা যেন ন্যায় বিচার পায়। খুনীদের যেন ফাঁসী হয়।
মানববন্ধনের পরে হাজারো মানুষ ফাঁসীর দাবীতে মিছিল করে । দ্রæত প্রকৃত খুণীদের তদন্ত পূর্বক আসামী করে ফাসীর রায় কার্যকর করার জন্য সরকারের কাছে আহবান জানান।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...