অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

মনপুরায় জোয়ারের লবণাক্ত পানিতে ৩ শত হেক্টর জমির ফসলের ক্ষতি

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৫শে আগস্ট ২০২০ রাত ১০:০৪

remove_red_eye

৯৭৮

মেহেদি হাসান নাহিদ, মনপুরা : ভোলার মনপুরা উপকূলে গত ৪ দিনের জোয়ারের পানিতে তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর আমন ও আউশের ক্ষেত। এতে জোয়ারে লবনাক্ত পানি ডুকে ৩ শত হেক্টর আমন ও আউশের জমি সম্পূর্নরুপে ক্ষতি হয়। এছাড়াও হাজার হাজার হেক্টর জমিতে লবানাক্ত পানিতে জলাবদ্ধতা থাকায় চাষাবাদ করতে পারছেনা কৃষক। এতে করে লবণাক্ত পানিতে শেষ হচ্ছে উপকূলের হাজারো কৃষকের স্বপ্ন। তবে এই দূর্যোগে উপজেলা কৃষি অফিসের পরামর্শসহ সহযোগিতা না পাওয়ায় কৃষকের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

কৃষি অফিস সূত্রে জানা যায়, জোয়ারের পানিতে ১১০ হেক্টর জমির আমন , ৩০ হেক্টর জমির আউশ, আমনের বীজতলা ৫০ হেক্টর ও ৮০ হেক্টর জমির শাকসবজির বাগান সম্পূর্ণরুপে ক্ষতি হয়।

উপজেলার হাজিরহাট ইউনিয়নের দাসেরহাট গ্রামের চরমরিয়ম এলাকার কৃষক আলাউদ্দিন, জয়নাল, শামসু, মিজান সহ অনেকে বলেন, জোয়ারের পানিতে চরমরিয়মের ৩ হাজার হেক্টর আমন ফসলের ক্ষেত ডুইবা গেছে। আমাগো হকল (সকল) ফসল নষ্ট হইয়া গেছে। কোন কৃষি কর্মকর্তা আমাগোরে কোন পরামর্শ দেয় নাই। এহন ( এখন) আমরা কি হরুম (করুম) বুঝে পাইতেছিনা। সরকার কিছু না হরলে (করলে) আমরা বউ, পোলা-পাইন লইয়া না খাইয়া মইরা যামু।

এদিকে উপজেলার সোনারচর, কাউয়ারটেক এলাকার কৃষক খোকন, করিম, ইব্রাহীম, এমরান, সোনা মিয়া সহ অনেকে জানান, জমির আইলের উপরে এখন দুই হাত জোয়ারের পানি। কেমনে চাষাবাদ করুম। জোয়ারের পানিতে লবণাক্ত পানি জইমা রইছে। যা আমনের বীজতলা করছি, সব পইচা নষ্ট হইয়া গেছে। জোয়ারের গেছে আইজা ৫ দিন হয়, কিন্তু কোন কৃষি স্যারেরা আইয়ে নাই।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলার হাজিরহাট ইউনিয়নের দাসেরহাটের চরমরিয়ম বিল, সোনার চর বিল, চরযতিন গ্রামের ধান ক্ষেতের বিল জোয়ারের পানিতে তলিয়ে রয়েছে। এছাড়াও মনপুরা ইউনিয়নের কাউয়ারটেক, পূর্ব আন্দির পাড় ও উত্তর সাকুচিয়া ইউনিয়নের আলমনগর, মাষ্টারহাট ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের চরগোয়ালিয়া গ্রামের আমন ফসলের ক্ষেত জোয়ারের পানিতে ডুবে রয়েছে।

এই ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা আকাশ বৈরাগী  জানান, বিগত ৪ দিনের জোয়ারের পানিতে ২৭০ হেক্টর জমির আমান ও আউশের ক্ষতি হয়। সরকারি বরাদ্ধ পাওয়া যায়নি, সরকারি বরাদ্ধ পেলে কৃষকের কাছে পৌছে দেওয়া হবে। জোয়ারের সময় ও এখন পর্যন্ত কৃষকদের উপজেলা কৃষি অফিস কৃষকের পরামর্শ সহ সহযোগিতা করেনি এমন প্রশ্নে তিনি কোন উত্তর দেয়নি।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...