বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২১শে ডিসেম্বর ২০২৫ সকাল ০৮:২১
২৩৩
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি (রহ.)-এর রুহের মাগফিরাত কামনায় ভোলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা পৌরসভার উদ্যোগে এক দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) বিকাল ৪টায় ভোলা শহরের জামায়াতে ইসলামীর ট্রাস্ট ভবনে আয়োজিত এ দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা পৌর জামায়াতে ইসলামীর আমির মোঃ জামাল উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা মোঃ আতাউর রহমান কামাল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা জামায়াতে ইসলামীর আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য মাস্টার মোহাম্মদ জাকির হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ভোলা-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাওলানা মোঃ নজরুল ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেন ভোলা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ এবং ভোলা সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোঃ কামাল হোসেন।
বক্তারা শহীদ শরীফ ওসমান হাদির আদর্শ, ত্যাগ ও সংগ্রামের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, তাঁর আত্মত্যাগ ইসলামী আন্দোলনের জন্য এক অনন্য অনুপ্রেরণা, যা কখনো বৃথা যেতে দেওয়া হবে না। বক্তারা ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে শহীদ শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলনের অগ্রগতির জন্য দোয়া করা হয়।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত