অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ : ভোলায় কোস্ট গার্ডের অভিযানে আটক-৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে ডিসেম্বর ২০২৫ সকাল ০৮:২২

remove_red_eye

২৬৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক: অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এ  ভোলায় কোস্ট গার্ড দক্ষিণ জোনের সদস্যদের গত ৩ দিনের অভিযানে ৫ জনকে আটক করেছে ।
বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন সিয়াম-উল-হক স্বাক্ষরিত  এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ) রাতে  কোস্ট গার্ড  ভোলার সদর উপজেলার ভেদুরিয়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে । এ সময় আব্দুর রহমান রুবেল (৩৫), মোঃ আলী হোসেন পাটোয়ারী (৪৫), মোঃ আব্দুল কুদ্দুস মাতব্বর (৪৭) এবং আব্দুল কুদ্দুস চুন্নু (৭৬) কে আটক করা হয়। পরবর্তীতে  আটককৃত ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর  থানায় হস্তান্তর করা হয়। এছাড়াও শুক্রবার রাত ১টা হতে মধ্যরাত ৩টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও পুলিশের সমন্বয়ে নোয়াখালীর হাতিয়া থানাধীন আঠারো বেকি এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে পলাশ আচার্য্য (৩৫) কে আটক করা হয়। অভিযানে আটককৃত ব্যক্তিরা সকলেই নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী।
অপর দিকে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার মধ্যরাত ১ টায় কোস্টগার্ড বেইস ভোলা কর্তৃক ভোলা সদর থানাধীন ব্যাংকের হাট সংলগ্ন এলাকায় এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোঃ মোশারফ হোসেন (৬০) কে আটক করা হয়। অভিযানে আটককৃত ব্যক্তি নিষিদ্ধ মৎস্যজীবী লীগের টাস্কফোর্স প্রতিনিধি।

মোঃ ইয়ামিন

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...