চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ২৩শে ডিসেম্বর ২০২৫ সকাল ০৮:২৪
৩৯৬
চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশন-ঢাকা নৌ রুটের এমভি ফারহান-৫ লঞ্চটি মেঘনা নদী অতিক্রমের সময় ঘনকুয়াশার মুখে একটি বালুবাহী বাল্কহেডের ( কার্গো) সঙ্গে সংঘর্ষে লঞ্চের অনেকাংশ বিধস্ত হয়েছে।
এ সময় আহত হন কম পক্ষে ১০ যাত্রী। লঞ্চটি রোববার সন্ধ্যায় চরফ্যাশনের বেতুয়া ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়ে। রাতে মেঘনা নদী অতিক্রমের সময় ঘনকুয়ার মুখে পড়ে। ওই সময় নদীতে রাতে চলাচল নিষিদ্ধ কার্গোটির সঙ্গে সংঘর্ষ হয়। এদিকে সোমবার দুপুরে লঞ্চ কোম্পানির পরিচালক রিফাত হোসেন জানান, লঞ্চের ডান পাশের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে যাত্রী আহত হন নি। দুর্ঘটনা কোন এলাকায় হয়েছে তা তিনি জানাতে পারেন নি। কিন্তু লঞ্চের সিসি ক্যামেরা ও যাত্রীদের করা ভিডিও ফুটেজে দেখা যায়, লঞ্চের ডান পাশের অনেকাংশ ভেঙে চুরমাচুর হয়েছে। ওই সময় ঘুমন্ত যাত্রীরা আহত হন। অনেকের শরীরের বিভিন্ন স্থান কেটে যায়।
ওই কোস্পানির অপর এক লঞ্চের সুপারভাইজার জানান, ব্যাপক ক্ষতির বিষয়টি তারা জেনেছেন। দুর্ঘটনার পর থেকে এমভি ফারহান-৫ লঞ্চের স্টাফরা কেউই ফোন ধরছিলেন না। সোমবার বিকাল পর্যন্ত তাদের সঙ্গে যোগযোগের চেষ্টা করা হয়। ভোলার বিআইডব্লিউটিএ’র সহকারী পরিচালক ও নদীবন্দর কর্মকর্তা নির্মল কুমার রায় জানান, দুর্ঘটনার বিষয় কোন পক্ষই তাদের কিছু জানান নি। দুর্ঘটনার পর লঞ্চ যাত্রীদের কি অবস্থা হয়েছে তাও তারা জানতে পারেন নি। তবে লঞ্চ কোম্পানির তরফ থেকে জানানো হয়, যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেয়া হয়েছে। তাতে কোন সমস্যা হয় নি।
এদিকে বেতুয়াঘাটে নতুন স্থাপিত বন্দর কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম জানান, লঞ্চটি রোববার সন্ধ্যা ৫টায় ছেড়ে যায়। রাতে বালুবাহী বাল্কহেড চলাচল নিষিদ্ধ থাকলেও ওই বাল্কহেড আইন না মানার কারণে দুর্ঘটনা ঘটছে। ওই অবস্থায় লঞ্চটি ঢাকায় যেতে সমস্যা হয় নি। যাত্রীদের ঢাকা সদর ঘাটেই নামিয়ে দেয়া হয়েছে।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত