অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বোরহানউদ্দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ক উঠান বৈঠক

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৩শে ডিসেম্বর ২০২৫ সকাল ০৮:৪৩

remove_red_eye

৩২৩

বাংলার কণ্ঠ ডেস্ক : জেলা তথ্য অফিস ভোলা’র আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সংশ্লিষ্ট বিষয়ে বোরহানউদ্দিনে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর ) বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ছলেমান ফরাজি বাড়ির উঠানে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এ জনসাধারণকে উৎসবমুখর পরিবেশে নিরাপদ ও নির্বিঘ্নভাবে ভোট প্রদানে উদ্বুদ্ধ করা এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক জনাব মো: আবদুল জলিল। অনুষ্ঠানটির সভাপতিত্ব ও সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসার, ভোলা জনাব মো: শাহ আব্দুর রহিম নুরুন্নবী।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য জনাব মোঃ পারভেজ এবং সুশাসনের জন্য নাগরিক (সুজন) ভোলা জেলা সাধারণ সম্পাদক জনাব মোঃ রিয়াজ মাহমুদ।
এ সময় বক্তারা জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলো সহজ ও প্রাঞ্জল ভাষায় উপস্থিত সুধীবৃন্দের সামনে তুলে ধরেন। জেলা তথ্য অফিসার নির্বাচনী আচরণবিধি এবং গণভোটের ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের বিষয়গুলো হাতে-কলমে বুঝিয়ে দেন, যাতে ভোটাররা সহজেই বিষয়গুলো অনুধাবন করতে পারেন।
এসময় বক্তারা উপস্থিত জনসাধারণকে নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদানের আহ্বান জানান এবং নিজেদের পছন্দ অনুযায়ী শিক্ষিত, যোগ্য, সৎ ও ন্যায়পরায়ণ প্রার্থী নির্বাচনের জন্য বিশেষভাবে উৎসাহ প্রদান করেন।
উক্ত উঠান বৈঠকে প্রায় দুই শতাধিক সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা তথ্য অফিস ভোলা’র এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম জনসাধারণের মাঝে নির্বাচনী আচরণে ইতিবাচক পরিবর্তন আনবে এবং আসন্ন নির্বাচন ও গণভোটে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বাড়বে বলে সংশ্লিষ্ট মহল আশাবাদ ব্যক্ত করেছেন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...