অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলার আলীনগরে বিএনপির নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে ডিসেম্বর ২০২৫ সকাল ০৯:০১

remove_red_eye

৩২৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) বিকালে ইউনিয়নের আলীনগর স্কুল এন্ড কলেজের মাঠে এ সভা আয়োজন করা হয়।

আলীনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আল আমিন মিয়াজির সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, আলীনগর ইউনিয়নের বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জামিল হোসেন ওয়াদুদ, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রাসেল মাহমুদ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই মেম্বার, সিনিয়র সহ সভাপতি মো.শোয়েব, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন বাহার, সাংগঠনিক সম্পাদক মাইনুদ্দিন সাজি,পৌর কৃষক দলের সদস্য সচিব কামরুল হাসান প্রমুখ। 

এছাড়া আরো উপস্থিত ছিলেন, আলীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামাই উদ্দিন, ইউনিয়ন যুবদল নেতা মো. সালেম, মো. কবির হোসেন, জাকির হোসেন সুমন, সেচ্ছাসেবক দল নেতা নকিব ফরাজিসহ ইউনিয়ন বিএনপি ও  তার সহযোগী অঙ্গ সংগঠন নেতাকর্মীরা।

সভায় ত্রয়োদশ নির্বাচনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থীকে জয়ী করতে দিকনির্দেশনা দেওয়া হয়। আলোচনা করা হয় দলের নীতিনির্ধারণী দিক, সাংগঠনিক কার্যক্রম ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে।

এছাড়া নেতৃবৃন্দ দলীয় কর্মসূচি বাস্তবায়নে ভবিষ্যৎ কৌশল নিয়ে মতবিনিময় করেন। সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত নেন।

মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...