অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলায় বিশ্ব মেডিটেশন দিবস পালিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে ডিসেম্বর ২০২৫ সকাল ০৯:০৭

remove_red_eye

২৪৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক : মেডিটেশন চর্চায় সচেতনতা সৃষ্টি করতে জাতিসঙ্ঘ ২১ ডিসেম্বরকে ঘোষণা করেছে 'বিশ্ব মেডিটেশন দিবস' হিসেবে। দিবস ঘোষণার ভেতর দিয়ে জাতিসঙ্ঘ মূলত মানসিক ও শারীরিক সুস্বাস্থ্যের সার্বজনীন অধিকারকেই স্মরণ করিয়ে দিতে চায়। বৈজ্ঞানিক নানা গবেষণার ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখন মেডিটেশনকে উল্লেখ করছে 'নিজের যত্ন নিজে নেয়ার পদ্ধতি' হিসেবে। উৎসাহিত করছে স্ট্রেস ম্যানেজমেন্টের জন্যে নিয়মিত মেডিটেশন চর্চায়।
জাতিসঙ্ঘ 'বিশ্ব মেডিটেশন দিবস' এর ঘোষণা দিয়েছে ২০২৪ সালে। কিন্তু মেডিটেশনের চর্চা বহু প্রাচীন। এটি আসলে মনের ব্যায়াম। মনকে স্থির করার বহু পুরনো এক পদ্ধতি। মনকে ভালো রাখার অব্যর্থ হাতিয়ার। মনের শক্তিকে নানা কাজে লাগানোর পরীক্ষিত প্রক্রিয়া। মনকে প্রশান্ত করে শরীর সুস্থ রাখার এক কার্যকর অনুশীলন; যা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত।
নিয়মিত মেডিটেশন অনুশীলনে মন হয় প্রশান্ত ও অচঞ্চল। øায়ুপেশী হয় শিথিল। মন চাপমুক্ত হওয়া এবং দেহের শিথিলায়নের ভেতর দিয়ে কমে যায় মনোদৈহিক রোগের ঝুঁকি। বৃদ্ধি পায় রোগপ্রতিরোধ ক্ষমতা। ফলে শারীরিক সুস্থতার পরিমাণও বেড়ে যায়।

দেহ-মনের ভালো থাকার মাত্রা বৃদ্ধি পেলে সেটির ইতিবাচক প্রভাব পড়ে পেশা জীবনে। শিক্ষার্থী হলে বাড়ে মনোযোগ, আত্মবিশ্বাস ও আগ্রহ। কমে যায় পরীক্ষাভীতি। সুস্পষ্ট হয় জীবনের লক্ষ্য। যা বর্তমান সময়ের জেন-জিদের জন্য খুবই জরুরি। চাকরিজীবী হলে বাড়ে কাজের প্রতি আন্তরিকতা। বাড়ে নিজের কাজ সবচেয়ে ভালভাবে করার প্রত্যয়। ব্যবসায়ী হলে বাড়ে শান্তভাবে সকল পরিস্থিতি মোকাবেলা করার সক্ষমতা। গৃহিণী হলে বাড়ে ধৈর্য্য ও মমতা। যা সঠিক প্যারেন্টিংয়ের মৌলিক শর্ত। যা পরিবারকে করে সুখী ও সফল। পরিবারকে সুখী করার জন্যে মেডিটেশন এখন বহু কাউন্সেলরের আবশ্যকীয় পরামর্শ উপাদান। কেননা মন যখন সমমর্মী তখন যে কোনো স¤পর্কই হয়ে ওঠে আরো সুন্দর। এসবের বাইরে আত্মিক উন্নতির জন্যে মেডিটেশনের ভূমিকা বলাই বাহুল্য। নিয়মিত চর্চাকারীরা হয়ে ওঠেন আগের চেয়ে আরো বেশি মানবিক। একত্রিত হন সেবামূলক নানা কাজে।
বাংলাদেশে তিন দশকেরও বেশি সময় ধরে মেডিটেশন চর্চাকে জনপ্রিয় করে তুলছে কোয়ান্টাম ফাউন্ডেশন। হাজার হাজার সদস্য শুভানুধ্যায়ী নিয়মিত অনুশীলনের মাধ্যমে নিজেরা আগের চেয়ে ভালো আছেন। অন্যদেরকেও রাখছেন ভালো। যুক্ত হচ্ছেন সামাজিক-মানবিক নানান কাজে।

২১ ডিসেম্বর রবিবার সরকারি স্কুল ময়দান, ভোলাতে সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত সমাজের বিভিন্ন পেশাজীবি ধ্যানীর উপস্থিতিতে থাকছে মেডিটেশনের বিশেষ আয়োজন। এছাড়া এদিনে ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেটসহ দেশব্যাপী উল্লেখযোগ্য বিভিন্ন স্থানে একসাথে একই সময়ে মেডিটেশন করবেন শান্তিপ্রিয় অসংখ্য মানুষ। যারা বিশ্বাস করেন, মন ভালো তো সব ভালো। বিশ্ব মেডিটেশন দিবসকে কেন্দ্র করে আরও মানুষ যুক্ত হোক ভালো থাকার এই মিছিলে- এমন প্রত্যাশাই সংশ্লিষ্ট সকলের।

মোঃ ইয়ামিন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

আরও...