বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২৬শে আগস্ট ২০২০ রাত ১০:৩১
৯২২
বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে শ্রীঘ্রই খালে অবৈধ উচ্ছেদ অভিযান চলবে। সেসাথে মাদকদের বিরুদ্ধে সাঁড়াসি অভিযান, বাল্যবিবাহ, ইভটিজিং কঠোর হস্তে দমন করা হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে। বুধবার সকাল ১১ টায় উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা ও বেলা ১২ টায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় ওই সিদ্ধান্ত নেয়া হয়। উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে মাসিক সমন্বয় সভা ও উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুর রহমানের আইন-শৃঙ্খলা কমিটির ওই দুইটি সভা অনুষ্ঠিত হয়। দুই সভায় বিভিন্ন দপ্তরের উন্নয়ন ও অগ্রগতি নিয়ে বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বড়মানিকা ইউপি চেয়ারম্যান জসিমউদ্দিন হায়দার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রাসেল আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা ইয়াসমিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুস সালেহীন, কৃষি কর্মকর্তা ওমর ফারুক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম,কুতুবা ইউপি চেয়ারম্যান নাজমুল আহসান জোবায়েদ, দেউলা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুল প্রমুখ।
সভায় উপজেলার বিভিন্ন খাল দখল করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পুণরুদ্ধারের বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়। ওই সময় ইউএনও শীঘ্রই উচ্ছেদ অভিযান চালানো হবে জানিয়ে জনপ্রতিনিধিদের সহায়তা কামনা করেন। ওই সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সকল সরকারি, বে-সরকারি ও স্বায়ত্বশাষিত দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত