লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৩শে ডিসেম্বর ২০২৫ রাত ০৮:২৬
২৪৬
আকবর জুয়েল, লালমোহন : ভোলার লালমোহনে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় ২৫ কৃষক মধ্যে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লালমোহন উপজেলা কাযালয় থেকে এ উপকরণ বিতরণ করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবু হাসনাইন। উপকরণের মধ্যে ছিলো চারা ৪টি, পানির ঝাঝরী ১টি, ইউরিায়া ১০ কেজি, ডিএপি ৫ কেজি, এমপিও ৪ কেজি, জিপসাম ৫ কেজি, বীজ ১৫ প্যাকেট, বীজ সংগ্রহের পাত্র ৩টি, গার্ডেন নেট ১টি, সাইন বোর্ড ১টি।
কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবু হাসনাইন এসময় বলেন, পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় এবছর লালমোহন উপজেলায় ২৫জন কৃষককে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করেছি। কৃষকের নিজের প্রয়োজনীয় পুষ্টি চাহিদা পূরণ ও অতিরিক্ত সবজি বিক্রি করে নগদ অর্থ উপার্জন করার লক্ষ্যে এ প্রকল্পটি চলমান রয়েছে। এক শতাংশ জমিতে উৎপাদনের জন্য এসব উপকরণ বিতরণ করা হয়েছে। আশা করছি কৃষকগণ এতে উপকৃত হবেন। এছাড়া উপজেলা কৃষি অফিস হতে সার্বক্ষণিক বিভিন্ন পরামর্শ প্রদান করা হবে।
এসময় অন্যান্যের উপস্থিত ছিলেন, কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মেহেদী হাসান সুমনসহ অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত