অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

চরফ্যাশনে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান কেটে নেওয়ার অভিযোগ

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৪শে ডিসেম্বর ২০২৫ সকাল ১০:০২

remove_red_eye

২৪২

চরফ্যাশন প্রতিনিধি : চরফ্যাশনে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার বিকালে চরফ্যাশন প্রেসক্লাবে সাংবাদিকদের কাছে দেওয়া বক্তব্যে জমির মালিকদের একজন সুলাইমান সাগর অভিযোগ করেন, সম্প্রতি আমিনাবাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হালিমাবাদে আমাদের পারিবারিক ৯ একর ৬০ শতাংশ জমিতে প্রতিপক্ষ বেলাল লোকজন নিয়ে জোরপূর্বক ধান কেটে নিতে পারে এই আশঙ্কায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের দ্বারস্থ হই। আদালত উভয় পক্ষের মধ্যে স্থিতিবস্থাসহ শান্তি শৃঙ্খলা বজার রাখতে চরফ্যাশন থানাকে  নির্দেশ দেয়। কিন্তু এরই মধ্যে প্রতিপক্ষ কলিমুল্যার সন্তান বেল্লাল ও এমরান এবং মৃত আবু তাহেরের সন্তান নুরুদ্দিন ও হোসেন  মিলে গত রবিবার বিকালে মেশিন দিয়ে আমাদের সম্পূর্ণ ক্ষেতের ধান কেটে নিয়ে যায়। বেল্লালের নেতৃত্বে এরা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর কাউকে তোয়াক্কা করেনা, আমাদের শত বছরের দখলীয় জমির ধান জোরপূর্বক  কেটে নেওয়ায়, আমরা আইনী ব্যবস্থা নেব। ইতিমধ্যে চরফ্যাশন থানার ওসিকে জানিয়েছি। অভিযুক্ত বেল্লাল বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর বাদশা বলেন, উভয় পক্ষকে শান্ত থাকতে বলেছি, কারো বিরুদ্ধে অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

আরও...