লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৬শে আগস্ট ২০২০ রাত ১০:৩৩
৮৩০
লালমোহন সংবাদদাতা : শিক্ষা মন্ত্রণালয়ের একসেস টু ইনফরমেশন 'এটুআই' প্রকল্প পরিচালিত অনলাইন ভিত্তিক শিক্ষক বাতায়নের ২০২০ সালের নতুন এম্বাসেডর তালিকায় যুক্ত হয়েছেন ভোলার লালমোহনের তারুণ্যদীপ্ত দুই শিক্ষক । তাদের একজন লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তপতি রাণী সরকার । অন্যজন হলেন মহেশখালী ফজর আলী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মশিউর রহমান ।
সুত্র জানিয়েছে, লালমোহন সরকারি মডেল হাইস্কুলের গুণী শিক্ষক হোসনে আরা নাহারের একান্ত প্রচেষ্টা ও সহযোগিতায়, বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টিচার্স ট্রেনিং কলেজের সহযোগী অধ্যাপক আব্দুর রহিম, এআরএস বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাখাওয়াত হোসেন, চরফ্যাশন টি ব্যারেট সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় উপপ্রধানশিক্ষক তাসলিমা হোসেনের সার্বিক সহযোগিতায় ভোলা জেলার লালমোহন উপজেলায়- শিক্ষক বাতায়নে এ্যাম্বাসেডর তালিকায় যুক্ত হয়েছেন লালমোহন উপজেলার এই দুই শিক্ষক। পূর্বে থেকেই এ তালিকায় যুক্ত আছেন- লালমোহন সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হোসনে আরা নাহার এবং পাঙ্গাসিয়া কেরামতিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক নাজমুল আলম।
২০২০ সালের শিক্ষক বাতায়নের এম্বাসেডর তালিকায় যুক্ত হওয়া লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তপতি সরকার, শিক্ষকতার পাশাপাশি লেখালেখি ও সাংবাদিকতার সাথে নিবিড়ভাবে যুক্ত । অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা থেকে প্রকাশিত অনলাইন দৈনিক ইউরো সমাচার এর লালমোহন সংবাদদাতা তৃপতি সরকার লালমোহন রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি ও লালমোহন প্রেসক্লাবের সদস্য । লালমোহন উপজেলা শিল্পকলা একাডেমির নির্বাহী সদস্য তপতি সরকার লালমোহনের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন তোলপাড় কৃষ্টি সংসারের সহ-সভাপতি । লালমোহন উপজেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি ।
অনুভূতি প্রকাশ করতে গিয়ে শিক্ষক বাতায়নে এম্বাসেডর তালিকায় নতুন যুক্ত হওয়া লালমোহন উপজেলার দুই সৌভাগ্যবান শিক্ষক তপতি রাণী সরকার ও মশিউর রহমান বলেন- যে মানুষটার অক্লান্ত পরিশ্রমের কারণে আজ আমরা এ পর্যায়ে আসতে পেরেছি তিনি হলেন আমাদের লালমোহন সরকারি মডেল হাইস্কুলের হোসেনে আরা নাহার ম্যাডাম । লালমোহনের শিক্ষাঙ্গনে সবার খুব প্রিয় এবং সকল শ্রেণীর ছাত্রছাত্রীর অতি প্রিয় ও পরিচিত মুখ নাহার ম্যাডামের আন্তরিক উৎসাহ উদ্দীপনা ও সহযোগিতা আমাদের জন্য নতুন এ সম্মান বয়ে এনেছে।
এদিকে আন্তর্জাতিক অনলাইন দৈনিক ইউরো সমাচারের লালমোহন সংবাদদাতা তপতি সরকারের নতুন এই অর্জনে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন- অস্ট্রিয়া বাংলাদেশ প্রেসক্লাব সভাপতি ও দৈনিক ইউরো সমাচার সম্পাদক মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, দৈনিক ইউরো সমাচারের প্রধান সম্পাদক আবিদ হোসেন খান তপু, বরিশাল ব্যুরো চিফ কবি রিপন শান, লালমোহন প্রতিনিধি জাহিদুল ইসলাম দুলাল, নিজস্ব প্রতিনিধি মোঃ নুরুল আমিন ও সাব্বির আলম বাবু ।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত