অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


মনপুরা ও চরফ্যাসন বিএনপির ১০ হাজার নেতা-কর্মী ঢাকার পথে


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২৪শে ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৯

remove_red_eye

৩৯৬

       তারেক রহমানকে বরণ করতে

মোঃ সজীব মোল্লা, মনপুরা : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরণ করতে ভোলার মনপুরা ও চরফ্যাসন উপজেলার ১০ হাজারের বেশি বিএনপি ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা ঢাকার পথে রওয়ানা করেছেন। 
বুধবার সকাল থেকে বাস ও লঞ্চ যোগে ঢাকার পথে রওয়ানা করেছেন নেতা-কর্মীরা।
এছাড়াও ভোলা-৪ (চরফ্যাসন-মনপুরা) আসনের ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়া কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়ন এর উদ্যোগে মনপুরা ও চরফ্যাসন উপজেলার নেতা-কর্মীদের জন্য তিনটি লঞ্চ এর ব্যবস্থা করেছেন।

বুধবার বিকেল ৪ টায় মনপুরা উপজেলা বিএনপিসহ সহযোগি সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে রামেনওয়াজ ঘাট থেকে এমভি ফারহান-৮ ও চরফ্যাসন উপজেলার বেতুয়া ও ঘোষের হাট থেকে রাত ৯ টায় নেতা-কর্মীদের এমভি জাকির সম্রাট-৪ ও এমভি শাহরুখ-২ লঞ্চ ঢাকায় যাবে।
বিষয়টি নিশ্চিত করেন মনপুরা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য আবদুল মন্নান হাওলাদার।
তিনি জানান, ইতিহাসের অংশ হতে চরফ্যাসন ও মনপুরা উপজেলার ১০ হাজারের বেশি নেতা-কর্মীরা লঞ্চযোগে ঢাকার পথে। ভোলা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নুরুল ইসলাম নয়ন ৩ টি লঞ্চ দেওয়ায় নেতা-কর্মীরা বেশ উৎফুল্ল।
মনপুরা উপজেলা ছাত্রদলের আহবায়ক ইকরাম কবির ও স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব হোসেন হাওলাদার সহ একাধিক নেতা-কর্মীরা জানান,লিডার (তারেক রহমান) আসছে। নেতাকে বরণ করতে যেতে পেরে নেতা-কর্মীদের উৎসাহ বিরাজ করছে।
এদিকে অনেকে বরাদ্ধকৃত লঞ্চে জায়গার সমস্যা হবে এমনভেবে সকাল বেলায় নিজ উদ্যোগে হাতিয়ার ৪ নম্বর ঘাট হয়ে বাস যোগে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়ে গেছে। অনেকে আবার সীট্রাকে তজুমুদ্দিন হয়ে ঢাকার পথে রওয়ানা হয়ে গেছে।
উল্লেখ্য, ১৭ বছরের বেশি সময় ধরে লন্ডন অবস্থান করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বাংলাদেশ বিমানে দেশে ফিরছেন। তারকে রহমানের দেশে ফিরে আসায় ৩ শত ফিট গণসংবর্ধনার আয়োজন করেছে বিএনপি।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...