বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৪শে ডিসেম্বর ২০২৫ রাত ০৯:৪৩
৫৬৫
এইচ আর সুমন : দীর্ঘ ১৮ বছর পর আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে এক নজর দেখতে ভোলা থেকে সড়ক পথে সাইকেল চালিয়ে ধানের শীষ দিয়ে মোড়ানো পোশাকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন শ্রমিক দল নেতা আব্বাস মিয়াজি।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে ভোলা প্রেস ক্লাব ভবনের সামনে থেকে সাইকেল চালিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তিনি।
আব্বাস মিয়াজি ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়ন শ্রমিক দলের দপ্তর সম্পাদক ও একই ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি। তিনি একজন ট্রাকচালক। দলের ও প্রিয় নেতা তারেক রহমানের প্রতি ভালবাসা থেকে তিনি এ ব্যতিক্রমী পদ্ধতিতে বেঁছে নিয়েছেন।
আব্বাস মিয়াজির পায়ে চালিত সাইকেলের সামনে পিছনে জাতীয় ও দলীয় পতাকা, সামনে তারেক রহমানের ছবি সম্বলিত একটি ফেস্টুন লাগানো রয়েছে। ফেস্টুনে লেখা রয়েছে ‘নেত্রী আমার খালেদা জিয়া, নেতা আমার তারেক ভাই, তাকে আমি বরণ করতে ভোলা থেকে ঢাকা যাই’। এছাড়াও তার পুরো শরীরে দলীয় প্রতীক ধানের শীষ দিয়ে মোড়ানো।
আব্বাস মিয়াজি জানান, তার বাবা বিএনপি করতেন। সেই সুবাদে ছোটবেলা থেকেই তিনি বিএনপিকে ভালবেসে বিএনপির রাজনীতি করেন। গত ১৬ বছর শত মামলা-হামলা উপেক্ষা করে বিএনপির সকল সভা-সমাবেশে যোগ দিয়েছেন। আওয়ামী লীগের ভয়ে অনেক সময় গোপনে গোপনে বিভিন্ন প্রোগ্রামে যেতেন। যার জন্য ৭টি মিথ্যা মামলা হয়েছে তার বিরুদ্ধে। এখনো তিনটি মামলা রয়েছে। বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসার খবরে তিনি উচ্ছ্বসিত হয়ে ভোলা থেকে হঢ়ল পথে সাইকেল যাত্রা শুরু করেছেন। প্রিয় নেতাকে এক নজর দেখতে পারলে তার এ কষ্ট সার্থক হবে বলে মনে করেন তিনি।
তিনি আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময়ে যেহেতু ভয়ে ভয়ে দলীয় প্রোগ্রামে অংশগ্রহণ করতাম। তাই সেই ভয়কে জয় করে প্রিয় নেতাকে দেখতে আমার এ সাইকেল যাত্রা।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত