অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

আমরা সবাই চাই একটি সুষ্ঠু নির্বাচন হোক: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৭শে ডিসেম্বর ২০২৫ রাত ০৮:০৭

remove_red_eye

২৫০

বাংলার কণ্ঠ প্রতিবেদক : পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, ভোট গ্রহণ হবে উৎসব মুখর পরিবেশে। প্রত্যেকটি মানুষ যেন নিজের ইচ্ছেমতো ভোট দিতে পারে, সে লক্ষ্যেই সরকার কাজ করছে। তিনি বলেন, মানুষ মুখিয়ে আছে নির্বাচনে ভোট দেওয়ার জন্য। কারন তারা দীর্ঘদিন ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত রয়েছে। আমরা সবাই চাই একটি সুষ্ঠু নির্বাচন হোক। আমি আশা করি আগামী দিনগুলোতে শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রাচারণা হবে। 
শনিবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভোলা শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ভোটের গাড়ি সুপার ক্যারাভানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। তিনি আরো বলেন, আমি রাজনৈতিক দলগুলোকে আহবান করবো আপনারা মানুষের কাছে যান। তারা মানুষের কাছে গিয়ে তাদের বক্তব্য দিবে, কেউ কাউকে আঘাত করার চেষ্টা করার প্রয়োজন নেই। মানুষ সিদ্ধান্ত নিবে। দলগুলো যাতে কোনো ধরনের ঝামেলায় না গিয়ে পরস্পর পরস্পরের সহযোগিতা করে আমরা এটাই প্রত্যাশা করি। সর্বশেষ শান্তিপূর্ণভাবে একটা নির্বাচন অনুষ্ঠানের পর নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে আমরা এখান থেকে সরে যাবো। দেশ আবার নতুনভাবে একটা স্বাভাবিক পদ্ধতিতে চলবে।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনে আমরা সারা পৃথিবী থেকে পর্যবেক্ষকদের আহবান করেছি। ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার রিপাবলিক ইনস্টিটিউট পর্যবেক্ষক পাঠাবে এবং নেতৃত্বে যারা আসবে তাদের সাথে আমার দেখা ও কথা হয়েছে। আমরা বলেছি এ বিষয়ে সব ধরনের ব্যবস্থা আমরা নেবো। সাথে আরো একটি কথা বলেছি, ‘সরকার আপনাদেরকে কোনো সাহায্য করতেও যাবে না; যতক্ষণ আপনারা না চাইবেন’। কারন সরকার যদি তাদের ব্যাপারে এগোয় তাহলে মনে করা হবে আমরা তাদেরকে প্রভাবিত করছি। আমরা সেটা এক বিন্দুও করবো না।  আমরা চাই বিপুল সংখ্যক পর্যবেক্ষক থাকুক যাতে করে নির্বাচনে কেউ গন্ডগোল করার সুযোগ না পায়।
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমানের সভাপতিত্বে  অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন  পুলিশ সুপার মো. শহিদিল্লাহ কাওছার। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতাকর্মীসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...