অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলা-৩ আসনে মনোনয়নপত্র জমা দিতে লালমোহনে আসছেন মেজর (অব:) হাফিজ

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে ডিসেম্বর ২০২৫ সকাল ০৯:২৬

remove_red_eye

৩১২

আকবর জুয়েল, লালমোহন: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ভোলা-৩ আসনের প্রার্থী ও স্থায়ী কমিটির সদস্য মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম মনোনয়ন পত্র জমা দিতে লালমোহনে আসছেন। 
দলীয় সূ্ত্রে জানা যায়, শনিবার বিকেলে ঢাকার সদরঘাট থেকে এম ভি সম্পদ লঞ্চে ভোলার উদ্দেশ্যে রওয়ানা করেছেন তিনি। রাত ১০ টায় লঞ্চ থেকে ভোলার ইলিশা ঘাটে নেমে সেখান থেকে লালমোহনের উদ্দেশ্যে রওয়ানা করবেন।
আজ সকালে ভোলা-৩ আসনে নমিনেশন পেপার জমাদান উপলক্ষ্যে লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে দোয়া মোনাজাতে অংশগ্রহণ করবেন তিনি। দোয়া মোনাজাত শেষে মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম লালমোহন ‍উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র জমা দিবেন।লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো.জাফর ইকবাল জানান, আমাদের নেতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও স্থায়ী কমিটির সদস্য মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম মনোনয়ন পত্র জমা দেয়ার জন্য শনিবার রাতে লালমোহনে আসছেন। নেতার আগমন উপলক্ষ্যে আমরা নেতাকর্মীরা ভোলার উদ্দেশ্যে (রাত ৭:৩০ মিনিটে) রওয়ানা করেছি। আগামীকাল মনোনয়ন পত্র জমাদান উপলক্ষ্যে লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে দোয়া মোনাজাতে অংশগ্রহণ করবেন তিনি। দোয়া মোনাজাত শেষে মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম লালমোহন ‍উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র জমা দিবেন।এদিকে লালমোহনে মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম আসা উপলক্ষ্যে বিএনপির নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উদ্দীপনা বিরাজ করতে দেখা গেছে।

মোঃ ইয়ামিন

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...