বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২৮শে ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১২
৪৬০
বোরহানউদ্দিন প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বিএনপি দলীয় প্রার্থী মো. হাফিজ ইব্রাহিম ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান)আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)কেন্দ্রিয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও ওই দলের সাবেক সংসদ সদস্য।
রোববার(২৮ ডিসেম্বর) সকালে মো. হাফিজ ইব্রাহিমের পক্ষে তাঁর নির্বাচন সমন্বয়কারী মো. আকবর হোসেন দলীয় নেতৃবৃন্দসহ সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মনের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন।
এ সময় জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ফজলুর রহমান বাচ্চ মোল্লা,উপজেলা বিএনপির উপদেষ্টা আল এমরান খোকন, বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. সরোয়ার আলম খাঁন, বিএনপির সদস্য সচিব এ্যাড. কাজী মো. আজম, যুগ্ন আহবায়ক শহিদুল আলম নাছিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র দাখিলের আগে সাবেক এমপির কুড়ালিয়া হাউজে দেশ ও জাতির শান্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বাটামারা পীর মাও. মুহিবউল্লাহ।
উল্লেখ্য মো. হাফিজ ইব্রাহিম বিএনপি থেকে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তার দপ্তর সূত্রে জানা যায়,আসন্ন সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের মোহাম্মদ ফজলুল করিম,আমজনতা দলের মো. আলাউদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. রেযাউল করীম মনোনয়নপত্র গ্রহণ করেন।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত