অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলা-২ আসনে বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের মনোনয়নপত্র দাখিল

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১২

remove_red_eye

৪১৪

বোরহানউদ্দিন প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বিএনপি দলীয় প্রার্থী মো. হাফিজ ইব্রাহিম ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান)আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)কেন্দ্রিয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও ওই দলের সাবেক সংসদ সদস্য।

রোববার(২৮ ডিসেম্বর) সকালে মো. হাফিজ ইব্রাহিমের পক্ষে তাঁর নির্বাচন সমন্বয়কারী মো. আকবর হোসেন দলীয় নেতৃবৃন্দসহ সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মনের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন।

এ সময় জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ফজলুর রহমান বাচ্চ মোল্লা,উপজেলা বিএনপির উপদেষ্টা আল এমরান খোকন, বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. সরোয়ার আলম খাঁন, বিএনপির সদস্য সচিব এ্যাড. কাজী  মো. আজম, যুগ্ন আহবায়ক শহিদুল আলম নাছিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র দাখিলের আগে সাবেক এমপির কুড়ালিয়া হাউজে দেশ ও জাতির শান্তি কামনা করে দোয়া  মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বাটামারা পীর মাও. মুহিবউল্লাহ।
উল্লেখ্য মো. হাফিজ ইব্রাহিম বিএনপি থেকে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তার দপ্তর সূত্রে জানা যায়,আসন্ন সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের মোহাম্মদ ফজলুল করিম,আমজনতা দলের মো. আলাউদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের  মো. রেযাউল করীম মনোনয়নপত্র গ্রহণ করেন।

মোঃ ইয়ামিন

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...