অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১৯শে মে ২০২৬ | ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩

লালমোহনে সফল বরই চাষি

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৩৪

remove_red_eye

২৮৯

আকবর জুয়েল,লালমোহন : লালমোহন উপজেলায় নানান জাতের বরই চাষ করে বাজিমাত করেছেন মোহাম্মদ হোসেন নামে এক চাষি। এ মৌসুমে তার বাগানে সর্বোচ্চ বরইয়ের ফলন হয়েছে।বাড়ির আঙিনায় ১৬০ শতাংশ জমিজুড়ে তার এই বরইয়ের বাগান। এ মৌসুমে অন্তত ১৬ লাখ টাকার বরই বিক্রির আশা করছেন তিনি। চাষি মোহাম্মদ হোসেন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৯ নন্বর ওয়ার্ডের পূর্ব চরউমেদ এলাকার জালাল আহমেদের ছেলে। বর্তমানে তার বাগানে রয়েছে চার জাতের বরই। বাগানের গাছগুলোতে এখন থোকায় থোকায় ঝুলছে হরেক রকমের বরই।
চাষি হোসেন জানান, গত ৫ বছর আগে আমি এই বাগানটি  করেছি।  প্রথমদিকে বাড়ির আঙিনার পতিত এক একর জমিতে বরই গাছ লাগাই। বরইয়ে ভালো লাভ হওয়ায় প্রতি বছর জমি এবং বরই গাছ বাড়িয়েছি। বর্তমানে ১৬০ শতাংশ জমিজুড়ে আমার বরই বাগান। এ বছর দিনাজপুরের হাজী দানেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নার্সারি থেকে বল সুন্দরি, থাই আপেল কুল, চায়না টক-মিষ্টি কুল ও ভারত সুন্দরি জাতের  বরইয়ের চারা এনে রোপণ করেছি। এবছর অনেকেরই বরইয়ের ফলন ভালো হয়নি। তবে তাদের তুলনায় আমার বাগানের ফলন অনেক ভালো হয়েছে। এর মধ্যে ২ হাজার কেজি চায়না টক-মিষ্টি বরই বিক্রি করেছি। প্রতি কেজি বরই পাইকারি একশ' ত্রিশ টাকা এবং খুচরা একশ' পঞ্চাশ টাকা করে বিক্রি করি। বিভিন্ন এলাকার মানুষ ও পাইকারগণ বাগান থেকে বড়ই কিনে নেন। গাছগুলোতে যে পরিমাণ ফলন রয়েছে তাতে মৌসুম শেষে অন্তত ১৬ লাখ টাকার বরই বিক্রি করতে পারব ইনশাআল্পাহ। এরই মধ্যে আমার বাগান দেখে ও পরামর্শ নিয়ে ১৬ জন চাষি বরইয়ের চাষ শুরু করেছেন।

তিনি আরও জানান, আমার বরই বাগানে চারজন শ্রমিক নিয়মিত কাজ করেন। তাদের দৈনিক আটশ' টাকা করে মজুরি দিচ্ছি। এই মৌসুমে শ্রমিকদের মজুরি, বাগানের কীটনাশক, সার এবং সেচ খরচসহ সব মিলিয়ে ছয় লাখ টাকার মতো বাগানের পেছনে ব্যয় হবে। তবুও মৌসুম শেষে অন্তত দশ লাখ টাকা লাভ হবে বলে আশা করছি। অক্টোবরের প্রথম থেকে এ বছর বরই বিক্রি শুরু করেছি, আগামী মার্চ মাস পর্যন্ত বাগান থেকে বরই বিক্রি করতে   পারব।  আমার থেকে বরই নিলে ফ্রেশ, ফরমালিন ও বিষমুক্ত ফল  পাবেন ক্রেতারা। 
হোসেনের বরই বাগানের শ্রমিক মো. আশ্রাফ আলী ও মো. কবির বলেন, আমরা মোট চারজন এই বরই বাগানে নিয়মিত কাজ করি। বাগান মালিক আমাদের ঠিকমতো মজুরি দেন। এতে করে পরিবার-পরিজন নিয়ে আমরা সুন্দরভাবে সংসার চালাতে পারছি। 
এ বিষয়ে লালমোহন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবু হাসনাইন বলেন, হোসেন নামে ওই চাষির বরই বাগানটি কয়েকবার পরিদর্শন করেছি। এ বছরও তার বাগানে ফলন খুব ভালো হয়েছে। আমরা নিয়মিত তার খোঁজ-খবর নিচ্ছি। এ ছাড়া বাণিজ্যিকভাবে নতুন করে যারা বরই বাগান করতে আগ্রহী হবেন উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে তাদের সর্বাত্মক সহযোগীতা করা হবে।

মোঃ ইয়ামিন লালমোহন

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...