অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে বিএনপির বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪২

remove_red_eye

৩৮৯

আকবর জুয়েল লালমোহন: ভোলা-৩ (লালমোহন- তজুমদ্দিন) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও স্থায়ী কমিটির সদস্য মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, বাংলাদেশের মানুষ ভারতের গোলামী চায় না। বাংলাদেশের মানুষ চায় গণতন্ত্র। এদেশের মানুষ স্বাধীন ভাবে ভোট দিতে চায়। কারো দ্বারা যেন অত্যাচারিত না হয় সে ধরনের সমাজ ব্যবস্থা চাই। 
রবিবার (২৮ ডিসেম্বর) সকালে ভোলা-৩ আসনে বিএনপি থেকে মনোনয়ন দাখিল উপলক্ষ্যে লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।  
মেজর হাফিজ আরো বলেন, আমাদের নেতা জিয়াউর রহমান এর ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর বিদেশে ছিল। দেশে আসার পরে এয়ারপোর্টে আমরা তাকে অভ্যর্থনা জানিয়েছি। ওখানে এত মানুষ হয়েছিলো যে, আধাঘন্টার রাস্তা পার হতে প্রায় ৪ ঘন্টা লেগেছে। সকল মানুষের এত জনসমাগম হয়েছে যা বাংলাদেশের ইতিহাসে আর কখনো হয়নি। এটা হয়েছে জিয়াউর রহমান ও খালেদা জিয়া সৎ লোক ছিলেন। তারা জনগনের উপকার করেছেন এবং জনগনের সেবক ছিলেন। সেই স্মৃতি ধারণ করে এদেশের মানুষ মনে করেছে তাদের ছেলে তারেক রহমানও এদেশের মানুষের কল্যানে কাজ করবে। আনেক আশা ভরসা নিয়ে প্রায় কোটি মানুষ ঢাকার শহরে গিয়েছে। কারন তারা ভারতের গোলাম থাকতে চায় না। তারা গণতন্ত্র চায়। সাধরণ মানুষের উপর অত্যাচার জুলুম না হয় সে নিশ্চয়তার জন্য সাধারণ মানুষ দুই দিন আগেই ঢাকায় অবস্থান নিয়েছিল তারেক রহমানকে বরণ করার জন্য। 
আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন করিম রোড জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল আওয়াল। 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির সভাপতি সাদেক জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটওয়ারীসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
বিকেলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নিজ মনোনয়ন পত্র জমা দেন মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীর-বিক্রম। 

মোঃ ইয়ামিন লালমোহন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...