অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৯শে ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৫

remove_red_eye

১৮৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ৭টায় ভোলা প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর প্রধান নির্বাচন কমিশনার নজরুল হক অনু এর সভাপতিত্বে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক সাবেক সাংসদ সদস্য আলহাজ্ব মো. নিজামউদ্দিন আহমেদ।
দৈনিক যুগান্তর ও গাজী টিভির জেলা প্রতিনিধি এম হেলাল উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম কায়েদ, জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ হারুন অর রশিদ, জেলা বিজেপির সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মোবাশ্বের উল্লাহ চৌধুরী, ইসলামি আন্দোলন বাংলাদেশ এর জেলা সেক্রেটারি তরিকুল ইসলাম তারেক, জেলা তথ্য অফিসার মোঃ নুর নবি, নাজিউর রহমান কলেজের অধ্যক্ষ মোঃ মহিউদ্দিন,   দৈনিক অমৃতালোক পত্রিকার সম্পাদক আহাদ চৌধুরী তুহিন, দৈনিক লালসূর্য পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোতাসিন বিল্লাহ ।     
এসময় নব নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিজানুর রহমান মাসুদ, বাসস ভোলা জেলা প্রতিনিধি আল আমিন শাহরিয়ার, দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি ইউনুস শরীফ, দৈনিক মানব জমিন পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি এড. মনিরুল ইসলাম প্রমূখ। 
এ সময় বক্তারা বলেন, পেশাদারিত্ব, নৈতিকতা ও বস্তুনিষ্ঠতার মাধ্যমে টেলিভিশন সাংবাদিকদের সমাজের ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তারা ভোলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন নতুন যাত্রার সাফল্য কামনা করেন। তারা বলেন, একটি অবাদ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনকে মডেল হিসেবে নিয়ে আগামীতে ভোলা প্রেসক্লাবের নির্বাচন হবে বলেও আশাবাদ জানিয়েছেন বক্তারা। 
এর আগে জেলা পুলিশ সুপার এর পক্ষ থেকে নব নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন ভোলা থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম।

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী

উত্তর-পূর্ব ভারতে ভারী বৃষ্টির সতর্কতা, প্রভাব পড়তে পারে বাংলাদেশে

উত্তর-পূর্ব ভারতে ভারী বৃষ্টির সতর্কতা, প্রভাব পড়তে পারে বাংলাদেশে

পলাতক শেখ হাসিনার বক্তব্য দেশে প্রাসঙ্গিক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পলাতক শেখ হাসিনার বক্তব্য দেশে প্রাসঙ্গিক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

ইরান যুদ্ধে প্রাণ হারিয়েছেন ১২ বাংলাদেশি

ইরান যুদ্ধে প্রাণ হারিয়েছেন ১২ বাংলাদেশি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

আরও...