অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলা জেলা বিএনপির প্রতিবাদ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩০শে ডিসেম্বর ২০২৫ সকাল ১০:০১

remove_red_eye

২৩৭

ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ ট্রুম্যান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানকে অভ্যর্থনা জানানোর উদ্দেশ্যে ভোলা জেলা বিএনপির নেতৃবৃন্দ ২৪ ডিসেম্বর রাত দশটায় “ফারহান-৯” লঞ্চে করে ঢাকা গমন করেছেন।

ভোলা রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি আলাউদ্দিন হাওলাদার এর পুত্র সিফাত হাওলাদার নেতৃবৃন্দর সাথে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে ব্যাগ নিয়ে বাড়ি থেকে বের হয়ে রাস্তায় উঠলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার মায়ের সামনে হত্যা করে। হত্যাকারীরা পূর্বে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকলেও বর্তমানে আন্দালিব রহমান পার্থের দল করে। মরহুম সিফাতের মায়ের বক্তব্যের একটি ভিডিও ক্লিপে দেখা যায় খুনিদেরকে সরাসরি মদদ দিয়েছেন জাতীয় শ্রমিক পার্টির সকেট জামাল বলে তিনি উল্লেখ করেন। খুনিদের গ্রেপ্তারের দাবিতে ২৯ শে ডিসেম্বর বিকাল ৪ ঘটিকায়  জেলা বিএনপি একটি বিক্ষোভ মিছিল বের করে নতুন বাজার অতিক্রম কালে জাতীয় পার্টির সন্ত্রাসীরা মিছিলের পিছনের অংশে বোমা নিক্ষেপ করে এবং গুলি করে বলে বিএনপির নেতৃবৃন্দ অভিযোগ করেন।
যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ ট্রুম্যান, হুমায়ুন কবির সোপান, এনামুল হক সহ বিএনপির নেতৃবৃন্দ এ ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করে বলেন, ভোলায় বিএনপির ৮/১০ জন কর্মী আহত হয়েছে। তারা সিফাতের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও বোমা হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...