বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩০শে ডিসেম্বর ২০২৫ সকাল ১০:০১
২৭৯
ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ ট্রুম্যান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানকে অভ্যর্থনা জানানোর উদ্দেশ্যে ভোলা জেলা বিএনপির নেতৃবৃন্দ ২৪ ডিসেম্বর রাত দশটায় “ফারহান-৯” লঞ্চে করে ঢাকা গমন করেছেন।
ভোলা রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি আলাউদ্দিন হাওলাদার এর পুত্র সিফাত হাওলাদার নেতৃবৃন্দর সাথে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে ব্যাগ নিয়ে বাড়ি থেকে বের হয়ে রাস্তায় উঠলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার মায়ের সামনে হত্যা করে। হত্যাকারীরা পূর্বে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকলেও বর্তমানে আন্দালিব রহমান পার্থের দল করে। মরহুম সিফাতের মায়ের বক্তব্যের একটি ভিডিও ক্লিপে দেখা যায় খুনিদেরকে সরাসরি মদদ দিয়েছেন জাতীয় শ্রমিক পার্টির সকেট জামাল বলে তিনি উল্লেখ করেন। খুনিদের গ্রেপ্তারের দাবিতে ২৯ শে ডিসেম্বর বিকাল ৪ ঘটিকায় জেলা বিএনপি একটি বিক্ষোভ মিছিল বের করে নতুন বাজার অতিক্রম কালে জাতীয় পার্টির সন্ত্রাসীরা মিছিলের পিছনের অংশে বোমা নিক্ষেপ করে এবং গুলি করে বলে বিএনপির নেতৃবৃন্দ অভিযোগ করেন।
যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ ট্রুম্যান, হুমায়ুন কবির সোপান, এনামুল হক সহ বিএনপির নেতৃবৃন্দ এ ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করে বলেন, ভোলায় বিএনপির ৮/১০ জন কর্মী আহত হয়েছে। তারা সিফাতের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও বোমা হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত