অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

নেত্রীর জন্য দোয়া চাই, গণমাধ্যমের সহযোগিতা চাই: ফখরুল

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩০শে ডিসেম্বর ২০২৫ বিকাল ০৫:০৩

remove_red_eye

২৩০

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য সবার দোয়া চেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে যোগদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, সরকারের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানানো হয়েছে৷ সাবেক প্রধানমন্ত্রী, আমাদের অভিভাবক বেগম খালেদা জিয়ার দাফন, জানাজাসহ সব কার্যক্রম কীভাবে সরকার করবে সে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

দলের কর্মসূচির কথা জানানো হবে জানিয়ে তিনি বলেন, সাড়ে ১২টায় স্থায়ী কমিটির বৈঠক শেষে আমাদের সিদ্ধান্ত জানানো হবে। টাইম টু টাইম সব জানানো হবে। সবার কাছে দোয়া চাই নেত্রীর জন্য। আর আপনাদের (গণমাধ্যম) সহযোগিতা চাই।

এর আগে সকালে সকালে এভারকেয়ার হাসপাতালের ব্রিফিং কক্ষে বিএনপি মহাসচিব আবেগময় কন্ঠে বলেন,  এই সংবাদটি নিয়ে আপনাদের সামনে দাঁড়াতে হবে এটা আমরা কখনো ভাবিনি। আমরা এবারও আশা করছিলাম। ঠিক আগের মতই আবারো তিনি সুস্থ হয়ে উঠবেন। আমরা ভারাক্রান্ত… ইতিমধ্যে আপনারা শুনেছেন মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার ঘোষণা আজ ভোর ছয়টায় আমাদের গণতন্ত্রের মা আমাদের জাতির অভিভাবক আমাদেরকে ছেড়ে চলে গেছে। ইন্নালিল্লাহি ওয়া ইল্লাল্লাহি রাজি।এই শোক, এই ক্ষতি ….. এটা অস্বাভাবিক, অপূরণীয়। এই জাতি কোনদিন পূরণ করতে পারবে না।

মির্জা ফখরুল বলেন, ‘যে নেত্রী তার সারাটা জীবন জনগণের অধিকারের জন্য, কল্যাণের জন্য, তার সমগ্র জীবনকে উৎসর্গ করেছিলেন সেই নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই… এটা আমরা যারা তার সহকর্মী এবং রাজনৈতিক কর্মী আমরা এটা ভাবতে পারি না।

বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের রাজনীতি একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। তাই নয় গণতান্ত্রিক পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনেও  একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। আমরা দলের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অনুমতিক্রমে আমরা দলের কিছু কর্মসূচি নিয়েছি।

এর আগে খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার আনুষ্ঠানিকভাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভোর ৬টায় আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানান।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...