অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

দৌলতখানে একই পরিবারের ৭ জনকে পিটিয়ে আহত

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১০ই অক্টোবর ২০১৯ রাত ০৯:০৩

remove_red_eye

৯৪২

দৌলতখান সংবাদদাতা : ভোলার দৌলতখানে পাওনা টাকা দিতে না পাড়ায় একই পরিবারের মহিলা সহ ৭ সদস্য কে পিটিয়ে আহত করে পাওনাদার মোস্তফা গংরা। আহতরা হলেন, বিবি অনু(৫৫) তার মেয়ে শারমীন(১৯), রিংকু(২৫) ছেলে ফারুক (৩৫) সাদ্দাম(১৭) মেয়ের জামাতা নুর উদ্দিন(৩৫) ও আলাউদ্দিন(২৬)। আহতরা দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। আহত বিবি অনু পৌরসভার ১ নং ওয়ার্ডের বটতলা এলাকার আঃ হাইয়ের স্ত্রী। গতকাল বৃহস্পতিবার সকালে ও বিকালে দফায় দফায় এ মারধরের ঘটনা ঘটে। এঘটনায় বিবি অনুর স্বামী আঃ হাই বাদী হয়ে দৌলতখান থানায় ৫ জনকে বিবাদী করে একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের প্রেক্ষিতে মোস্তফাকে গ্রেফতার করে পুলিশ।

হাসপাতালে চিকিৎসারত বিবি অনু জানান,তার মেয়ে শারমীন , রিংকু, জামাতা আলাউদ্দিন ও নুরউদ্দিন তার বাড়িতে ওইদিন বেড়াতে আসে । সকালে সে তাদের আপ্যায়ন নিয়ে ব্যস্থ ছিল। এসময় মোস্তফা(৪৫) তার ছেলে শেখ ফরিদ(২২) ও তুহিন তাদের দোকানের পাওনা টাকার বিষয় নিয়ে তার ছেলে সাদ্দামের সাথে কথার কাটাকাটি হয়। এর জের ধরে মোস্তফা তার ছেলেদের নিয়ে সাদ্দামকে বেধরক মারধর করে। বিবি অনু এগিয়ে আসলে তাকে ও তার মেয়ের জামাতা নুরউদ্দিনকে মারধর করে। পরে আহতদের চিকিৎসার জন্য দৌলতখান হাসপাতালে নেওয়ার সময় মোস্তফার গংরা তাদের পূনরায় মারধর করে। এতে করে ছেলে ফারুক,মেয়ে শারমীন,রিংকু ও জামাতা আলাউদ্দি আহত হয়। খবর পেয়ে দৌলতখান থানার উপ-পরিদর্শক (এসআই) রিয়াজুল ইসলাম ও এএসআই এনায়েত হোসেন সংগীয় ফোর্স নিয়ে পরিস্থিতি শান্ত করে। স্থানীয়রা জানান,সকালে মোস্তফা তার ছেলেদের সাথে সাদ্দামের মধ্যে পাওনা টাকার জের ধরে এ মারধরের ঘটনা ঘটেছে। দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান জানান, হামলার ঘটনায় প্রেক্ষিতে মোস্তফাকে আটক করা হয়েছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...