অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

খালেদা জিয়ার মৃত্যুতে শোকে স্তব্ধ ভোলার বিএনপি নেতাকর্মীরা কোরআন তেলাওয়াত দোয়া

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩১শে ডিসেম্বর ২০২৫ সকাল ১০:১৪

remove_red_eye

২১৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার মৃত্যুতে শোকে স্তব্ধ ভোলার বিএনপি নেতাকর্মীরা। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই মঙ্গলবার সকালে ভোলা জেলা বিএনপির কার্যালয়ে নেতা-কর্মীরা আসতে শুরু করে। প্রিয় নেত্রীর মৃত্যুর খবরের এ সময় অনেকেই কান্নায় ভেঙে পড়েন।
এছাড়া খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে জেলা বিএনপির কার্যালয়ে উত্তোলন করা হয় কালো পতাকা এবং দলীয় পতাকা। আয়োজন করা হয় কোরআন তেলাওয়াত ও খতমের। সেখানে আলেম ওলামারা কোরান খতম দোয়া শুরু করেছেন। এ সময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা বিএনপির যুগ্ন আহবায়ক এনামুল হক, তরিকুল ইসলাম কায়েদ, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আলামিন, ভোলা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক তানভীর তালুকদার, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক তানভীর তালুকদার, সিনিয়র যুগ্ম সম্পাদক আবদুল্লাহ,সাংগঠনিক সম্পাদক আজিজুল হক  আরজূ,জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক  মনির হোসেন,  জেলা কৃষকদলের সভাপতি আব্দুর রহমান সেন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ, সদস্য সচিব মুনতাসির আলম চৌধুরীর রবিন, সিনিয়র যুগ্ন আহবায়ক ইয়াকুব শাহ জুয়েল, যুগ্ন আহবায়ক জাকির হোসেন মনির, মীর রনি, আশরাফ উদ্দিন বাপ্পি,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল আমিন হাওলাদার সিনিয়র যুগ্ন সম্পাদক নিয়াজ মিয়াজী,সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম শরীফ, পৌর ছাত্রদলের আহবায়ক জাকারিয়া মঞ্জু, সদস্য সচিব জাকারিয়া বিল্লাল, জিয়া পরিষদের ভোলা জেলা আহ্বায়ক নূরনবী তালুকদার, সদস্য সচিব আকবর হোসেন, ভোলা জেলা সাইবার দলের সদস্য সচিব খন্দকার আরিফ প্রমুখ।   
এসময় সাংবাদিকদের কাছে বিএনপির নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি একজন আপোষহীন নেত্রী এবং ঐক্যের প্রতীককে হারালেন এবং বিএনপি নেতাকর্মীরা হারালেন তাদের অভিভাবক।  এদিকে ঢাকায় আগামী কালের খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ভোলা থেকে নেতা-কর্মীরা ইতিমধ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা  হয়েছেন। বিকেল নাগাদ জেলার ৭ উপজেলা থেকে অর্ধলক্ষাধিক বিএনপি নেতা-কর্মী জানাজায় অংশগ্রহণের জন্য ভোলা থেকে রওনা হবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...