অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

নির্বাচনে দেশের পক্ষের শক্তি বিএনপিকে বিজয়ী করবে: মির্জা ফখরুল

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১লা জানুয়ারী ২০২৬ বিকাল ০৪:৩৩

remove_red_eye

১৯৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের পক্ষের শক্তি বিএনপিকে বিজয়ী করবে— এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বেগম খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন, কারাবরণ করেছেন, অসুস্থতা সত্ত্বেও দেশ ত্যাগ করেননি। দেশের প্রতি তার ভালোবাসা ও মাটির প্রতি টান মানুষের আবেগকে নাড়িয়ে দিয়েছে।

মির্জা ফখরুল আরও বলেন, দেশের ক্রান্তিলগ্নে তাঁর অভিভাবকসুলভ নেতৃত্ব সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। তাই তাঁর প্রয়াণে মানুষ গভীরভাবে ব্যথিত হয়েছে এবং সেই আবেগ থেকেই তারা জানাজায় সমবেত হয়েছে। জনগণ আশা করে, দেশনেত্রীর বিদায়ের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার দায়িত্ব আরও দৃঢ়ভাবে পালন করবে দেশের জনগণ।

নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, দেশের পক্ষের যে শক্তি মাঠে রয়েছে, তারা আগামীর নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে ভূমিকা রাখবে এবং বিএনপিকে বিজয়ের দিকে নিয়ে যাবে।

তিনি বলেন, বেগম জিয়ার প্রতি মানুষের ভালোবাসা জাতীয়তাবাদী শক্তিকে আরও সুসংগঠিত করবে। তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র আরও সুদৃঢ় হবে- জনগণ এ বিশ্বাস ধারণ করে।

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

আরও...