বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৯শে আগস্ট ২০২০ রাত ১০:২৪
১০২৭
বাংলার কন্ঠ প্রতিবেদক : বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মো. রফিকুল ইসলামকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার বিকেলে ভোলা শহরের বাংলাস্কুলের হল রুমে জেলা বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম আয়োজিত শিক্ষক নেতা রফিকুল ইসলামের স্মরণে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটি ও ভোলা জেলা কমিটির পক্ষ থেকে এ সম্মাননা প্রদান করা হয়। তাঁর পরিবারের পক্ষ থেকে সম্মাননা স্মারক গ্রহন করেন রফিকুল ইসলামের পিতা মো. আব্দুল বারেক।
অনুষ্ঠানে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের কেন্দ্রীয় সভাপতি মো. সাইদুল হাসান সেলিমের সভাপতিত্বে প্রয়াত অধ্যক্ষ রফিকুল ইসলামের কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মো. শফিকুল ইসলাম, বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি মো. হারুনুর রশিদ, যুগ্ম মহাসচিব আব্দুল জব্বার, জিএম শাওন, এনামুল হক, সাংগঠনিক সম্পাদক এনামুল ইসলাম মাসুদ, প্রচার সম্পাদক মতিউর রহমান দুলাল, ধর্ম বিষয়ক সম্পাদক উপাধ্যক্ষ আব্দুর রহমান।
জেলা সহ-সভাপতি মো. হুমায়ুন কবির কামালের উপস্থাপনায় আরও বক্তব্য রাখেন ভোলা জেলা সভাপতি মো. আবু তাহের, সদর উপজেলার সাধারণ সম্পাদক মো. মুসা কালিমুল্লাহ, বাংলাবাজার ফাতেমা খানম কলেজের সহকারী অধ্যাপক আব্দুস সাত্তার, সদর উপজেলা সভাপতি অধ্যক্ষ রুহুল আমিন, প্রধান শিক্ষক মো. আমির হোসেন, জেলার সহ-সভাতি মাইনুল ইসলাম জুয়েল, প্রধান শিক্ষক তোফায়েল আহমেদ, বাকশিস নেতা অধ্যক্ষ মাকসুদুর রহমান প্রমূখ।
এর আগে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ অধ্যক্ষ রফিকুল ইসলামের কবর জেয়ারত করে তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করেন।
এসময় বক্তারা বলেন, প্রয়াত শিক্ষক নেতা অধ্যক্ষ রফিকুল ইসলাম শিক্ষা জাতীয়করণসহ, বার্ষিক পাঁচ শতাংশ প্রবৃদ্ধি, বৈশাখী ভাতা আদায়ে রাজপথ আন্দোলন করে গেছেন। শিক্ষকদের জন্য তিনি সব সময় নিবেদিত প্রাণ হিসেবে কাজ করছেন। শুধু তাই নয় তিনি শিক্ষকদের দাবিগুলো সরকারের উর্ধ্বতন মহলে পৌঁছে দিতে অগ্রণী ভূমিকা পালন করেছেন। যার কারনে সে সাড়া বাংলাদেশের শিক্ষকদের মনে যায়গা করে নিয়েছেন। তার এসকল কার্যক্রম শিক্ষক সমাজ আজীবন মনে রাখবে।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত