অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

আগামীর বাংলাদেশ হবে ‘রেইনবো নেশন’: আমীর খসরু

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২রা জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:৩৭

remove_red_eye

১৯২

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামীর বাংলাদেশ হবে একটি রেইনবো নেশন, যেখানে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সব মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবে।

শুক্রবার (২ জানুয়ারি) চট্টগ্রাম নগরের প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত বাংলাদেশ বৌদ্ধ সমিতি আয়োজিত জাতীয় অনিত্য সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু, ত্রয়োদশ সংঘরাজ অগ্রমহাপণ্ডিত ড. জ্ঞানশ্রী মহাথেরোর প্রয়ানোত্তর পূণ্যস্মৃতি স্মরণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

ড. জ্ঞানশ্রী মহাথেরোর প্রতি শ্রদ্ধা জানিয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, তিনি কেবল একজন মহাপণ্ডিত ছিলেন না, বরং মানবসেবা ও শান্তি বিস্তারের এক অনন্য কান্ডারি ছিলেন। তার দর্শন ছিল অনাথদের সেবা করা এবং অপরের সুখে সুখী হওয়া।

তিনি আক্ষেপ করে বলেন, ধর্মের এই সেবামূলক বাণী রাজনীতিরও মূল চালিকাশক্তি হওয়া উচিত ছিল। কিন্তু বর্তমান রাজনীতি সেই শান্তির পথ থেকে অনেক দূরে সরে গেছে। বিএনপি বর্তমানে দেশে সেই স্থিতিশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সহাবস্থান ফিরিয়ে আনতে কাজ করছে।

বক্তব্যে বিএনপির ‘রেইনবো নেশন’ দর্শনের ওপর গুরুত্বারোপ করে আমীর খসরু বলেন, খালেদা জিয়া এই অনন্য ধারণা দিয়ে গেছেন। একটি রংধনু যেমন অনেক রঙের সমন্বয়ে সুন্দর হয়, তেমনি বাংলাদেশের প্রতিটি মানুষের নিজস্ব ধর্ম, ভাষা এবং ইতিহাস থাকবে, কিন্তু দেশ হবে সবার। বিএনপি এমন এক লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করে- যেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের পরিচয় হবে কেবল বাংলাদেশি।

বিএনপির এ নেতা আরও বলেন, ড. জ্ঞানশ্রী মহাথেরোর মতো মহাপুরুষদের বাণী কেবল মুখে বললেই হবে না, তা বাস্তব জীবনে অনুশীলন ও ধারণ করতে হবে। আগামীর বাংলাদেশে উন্নয়নের সুফল- শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থান প্রতিটি সাধারণ মানুষের ঘরে পৌঁছানো নিশ্চিত করতে হবে। জাতীয় জীবনের সব স্তরে সাম্য বজায় রাখতে হবে।

এসময় তিনি খালেদা জিয়ার আদর্শ অনুসরণের আহ্বান জানান এবং তার জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ান, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইস্রাফিল খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বৌদ্ধ ধর্মাবলম্বী এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...